ফেসবুকে অনেক ভিডিও চোখের সামনে চলে আসে। এর মধ্যে কিছু ভিডিও বিব্রতকর হতে পারে। আর কোনো ভিডিও দেখলেই সেটির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়। নিজের গোপনীয়তা রক্ষা করার ভিডিওর ইতিহাস বা ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা জরুরি।
খুব সহজেই ফেসবুক অ্যাপ ও ব্রাউজার দিয়ে ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা যায়। ফেসবুকের অ্যাক্টিভিটি সেকশন থেকে ভিডিও হিস্ট্রি দেখা হয়।
ফেসবুক অ্যাপ থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। আইওসের ক্ষেত্রে এটি ডান পাশের নিচের দিকে থাকবে।
২. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন। এরপর সেটিংস অপশনে ট্যাপ করুন।
৩. একটি পেজ চালু হবে। স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ বাটন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৪. অ্যাক্টিভিটি লগ পেজে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগের মতো অপশন গুলো দেখতে পারবেন। অপশনগুলো বাঁ পাশে টেনে টেনে অ্যাক্টিভিটিগুলো থেকে ‘ভিডিও ওয়াচড’ অপশনটি নির্বাচন করুন।
৫ এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য ভিডিও হিস্ট্রির বাঁ পাশে থাকা ডান পাশে তিন ডটে ট্যাপ করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন।
সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন। এরপর ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপ আপ দেখানো হবে। পপ আপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।
ব্রাউজার থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে যান এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. ডান পাশের ওপরে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস ও প্রাইভেসি অপশনে ক্লিক করুন।
৪. এরপর অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করুন।
৫. নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস ইউ হ্যাভ ওয়াচড’ অপশনে ক্লিক করুন।
৬. ফেসবুকে যেসব ভিডিও দেখা হয়েছে সেগুলোর তালিকা দেখা যাবে।
৭. এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য তিন ডট মেনুতে ক্লিক করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন।
৮. সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি অপশনে ট্যাপ করুন। ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপআপ দেখানো হবে। পপআপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেকের কাছেই ‘ড্রিম’। আর এই স্বপ্ন পূরণ করতে একেক জন আবেদন করেন একেক যোগ্যতায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেল দারুণ এক তথ্য। বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা ঝুঁকছেন দেশটির ভিসা নিতে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৯ ঘণ্টা আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
৪ দিন আগে