টিকটক এখন শুধু তার ব্যবহারকারীদের ডেটাই সংগ্রহে রাখছে না, অ্যাপ ব্যবহার না করলেও আপনার ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য পৌঁছে যাচ্ছে তাদের হাতে। বিবিসির এক অনুসন্ধানে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে। ১১ ফেব্রুয়ারি বিবিসি ডটকমে প্রকাশিত টমাস জার্মেইন লিখিত প্রতিবেদনে বলা হয়, ক্যানসার নির্ণয়, সন্তান ধারণের পরিকল্পনা কিংবা মানসিক স্বাস্থ্যসংকটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিকটকের নজরদারি থেকে বাদ যাচ্ছে না। চলতি বছরের শুরুতে টিকটকের মালিকানা পরিবর্তনের পর তা আরও বেড়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে।
কেন এই ধারণা
গত ২২ জানুয়ারি টিকটকের মার্কিন কার্যক্রম নতুন মালিকানায় আসার পর তাদের বিজ্ঞাপনের ধরনে আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন প্রতিষ্ঠানটি টিকটক অ্যাপ ব্যবহারকারীকে শুধু অ্যাপেই নয়, তার বাইরে ইন্টারনেটের সর্বত্র অনুসরণ করতে চায়। এর উদ্দেশ্য ব্যবহারকারীকে নিখুঁত বিজ্ঞাপন দেখানো। এর ফলে আগের চেয়ে অনেক বেশি মাত্রায় মানুষের দৈনন্দিন জীবনের তথ্য টিকটকের হাতে চলে যাচ্ছে। সাইবার নিরাপত্তা সংস্থা ডিসকানেক্টের চিফ টেকনোলজি অফিসার প্যাট্রিক জ্যাকসন। তিনি টিকটকের নতুন পিক্সেল কোড বিশ্লেষণ করে সেটিকে ‘অত্যন্ত আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করেছেন।
যেভাবে আপনাকে চিনছে টিকটক
টিকটক মূলত পিক্সেল নামের একধরনের ট্র্যাকিং টুলের মাধ্যমে এই কাজ করে। এটি ইন্টারনেটের লাখ লাখ ওয়েবসাইটে বসানো থাকে।
সেই সব ওয়েবসাইট ব্যবহার করলে টিকটকের পিক্সেল আপনার প্রতিটি ক্লিক এবং তথ্য সংগ্রহ করে সরাসরি তাদের সার্ভারে পাঠিয়ে দেয়। কোনো ব্যবহারকারী যখন ক্যানসার বা ফার্টিলিটি-সংক্রান্ত কোনো ফরম পূরণ করেন, তখন ওই ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর ই-মেইলসহ সেই স্পর্শকাতর নানা তথ্য টিকটকের কাছে দিচ্ছে। ওয়েবসাইটগুলো গুগলকে যেসব তথ্য পাঠায়, পেক্সেল সেগুলোও মাঝপথে ধরে নিজের দখলে নিতে পারে।
নিরাপদ থাকার সহজ উপায়
সচেতনতা ও সাধারণ কিছু প্রযুক্তি ব্যবহার করে আপনি এই অদৃশ্য ট্র্যাকিং বন্ধ করতে পারেন।
ব্রাউজার বদলে ফেলুন
এটি সবচেয়ে কার্যকর ধাপ। অনেকে প্রাইভেসি বা গোপনীয়তার ক্ষেত্রে বেশ দুর্বল গুগল ক্রোম ব্যবহার করি। এর বদলে এমন ব্রাউজার ব্যবহার করুন, যেগুলো ডিফল্টভাবে সব ধরনের ট্র্যাকার ও পিক্সেল ব্লক করে দেয়। এ ছাড়া ফায়ারফক্স বা সাফারি ব্যবহার করলেও সেগুলোতে প্রাইভেসি সেটিংস কিছুটা পরিবর্তন করে নিতে হয়।
ট্র্যাকার ব্লকার এক্সটেনশন ব্যবহার করুন
ব্রাউজার বদলাতে না চাইলে আপনার বর্তমান ব্রাউজারে একটি ট্র্যাকার ব্লকার যোগ করুন। এটি পিক্সেলগুলোকে আপনার তথ্য চুরি করতে বাধা দেবে। যেকোনো এক্সটেনশন ব্যবহার না করে শুধু নামী ও নির্ভরযোগ্য এক্সটেনশনগুলোই ইনস্টল করুন।
আইফোন ব্যবহারকারীদের সুরক্ষা
আইফোন ব্যবহারকারীরা সেটিংসে কিছু পরিবর্তন করে টিকটকের তথ্য চুরি ঠেকাতে পারেন। সে জন্য সেটিংসে গিয়ে অ্যাপ অপশন থেকে টিকটক বেছে নিন। তারপর তার লোকেশন থেকে ‘Never’ অপশন বেছে নিন। আইফোনের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচারটি ব্যবহার করুন। টিকটককে অন্য অ্যাপ বা ওয়েবসাইটে আপনার গতিবিধি অনুসরণ করতে বাধা দিন।
টিকটক অ্যাকাউন্ট না থাকলেও করণীয়
অনলাইন প্রাইভেসি বিষয়ে কাজ করা প্রতিষ্ঠান ডাকডাকগোর তথ্য অনুসারে, বিশ্বের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলোর ৫ শতাংশেই টিকটকের ট্র্যাকার বসানো আছে। সুতরাং টিকটক অ্যাকাউন্ট না থাকলেও তারা সেই সব ওয়েবসাইট ব্যবহারকারীর ডেটা জমা রাখতে পারে। সে ক্ষেত্রে আপনি টিকটকের সাপোর্ট বা প্রাইভেসি পোর্টালে গিয়ে আপনার সম্পর্কিত ডেটা মুছে ফেলার অনুরোধ করতে পারেন।
প্রযুক্তির এই নজরদারি থেকে পুরোপুরি মুক্তি পাওয়া কঠিন হলেও এই পদক্ষেপগুলো ডিজিটাল জীবনের ওপর আপনার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে।
সূত্র: বিবিসি, নিউইয়র্ক পোস্ট

গত বছর সার্চ অপশনে এআই মোড চালু করেছিল গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রশ্ন করতে পারেন এবং প্রয়োজনীয় লিংকসহ প্রাসঙ্গিক উত্তর পান। এবার এই অপশনে আরও নতুন কিছু সুবিধা যুক্ত করেছে গুগল, যার মাধ্যমে ভ্রমণপ্রেমীরা বেশ উপকৃত হবেন। গুগল ভ্রমণকেন্দ্রিক নতুন কিছু সুবিধা যুক্ত করে এআই মোডের পরিধি বাড়াচ্ছে
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে অধিকাংশ অঙ্গরাজ্যে বাজি ও জুয়া খেলার আইনি বয়স ২১ বছর হলেও আইনি ফাঁকফোকর ব্যবহার করে ‘প্রেডিকশন মার্কেট’ অ্যাপে শত শত কোটি ডলার ঢালছেন ১৮ থেকে ২১ বছর বয়সী তরুণেরা। সিএনএনের এক সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এই বয়সের তরুণেরা চলতি বছরে কেবল ‘কালশি’ নামের একটি প্ল্যাটফর্মেই প্রায় ৫ দশমিক
১ দিন আগে
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
৩ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
৩ দিন আগে