প্রাথমিকভাবে প্রকাশের পর মাউন্টেন ভ্যালি জায়ান্টের এআই চ্যাটবট গুগল বার্ড খুব একটা ভালো অবস্থায় যেতে পারেনি। তবে চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করা গুগল বার্ড এআই চ্যাটবট এখন অনেক নতুন বৈশিষ্ট্যসহ সংশোধিত হয়ে এসেছে। কিন্তু নতুন উন্নতি কী?
গুগল বার্ড ল্যামডা থেকে বেরিয়ে এখন পাম-২ বা প্যাথওয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল-২ দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে বাংলা ভাষাসহ একাধিক ভাষায় এই কৃত্রিম চ্যাটবট ব্যবহার করা যাচ্ছে। পিএএলএম-২ বা পাম-২ এর মাধ্যমে টেক্সট থেকে গানও বানানো যাবে।
বার্ড যা করতে পারে
» গুগল বার্ড ছবি পড়তে ও শনাক্ত করতে পারে। চাইলে ছবি দেখে ক্যাপশনও লিখে দিতে পারে।
» ভয়েস রিকগনিশনের মাধ্যমে বার্ডকে ছবির জন্য বলা যাবে এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে ইমেজ আউটপুট পাওয়া যাবে। এমনকি এই ছবিগুলোকে সম্পাদনা করা যাবে। অথবা সম্পাদনার জন্য সেগুলোকে অ্যাডোবি এক্সপ্রেসে টেনে আনা যাবে। মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেশন টুলের সঙ্গে একটি বিল্ট-ইন ইমেজ জেনারেটর পাওয়া যাবে
গুগল বার্ডে।
» মাইক্রোসফট বিং এআই চ্যাট যখন সবার জন্য উন্মুক্ত হয়, তখন এটি ছবির সঙ্গে সাড়া দেওয়ার ক্ষমতাসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে। গুগল বার্ডের ভিজ্যুয়াল আরও উন্নত করা হয়েছে।
» গুগলের সব সার্ভিস ব্যবহার করতে সক্ষম বার্ড। গুগল বার্ড এবং গুগলের গুগল সিট, ডক এমনকি ম্যাপের মতো পরিষেবাগুলোর মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি করছে এটি।
» একাধিক প্লাগইন ব্যবহারের সুবিধা আছে বার্ডে।
» সহজেই এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
» গুগল বার্ডে কোড লেখা যাবে সহজে।
» ডার্ক থিম দিয়ে গুগল বার্ডকে সাজানো যাবে। এতে একটি সম্পূর্ণ নতুন ডার্ক থিমের দেখা মিলবে, যা গাঢ় ও ধূসর রঙের বিভিন্ন শেডের একটি ভালো মিশ্রণ ব্যবহারে বেশ আকর্ষণীয় দেখায়।
সূত্র: গুগল, বিবম ডটকম

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
৩ দিন আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
৪ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
৪ দিন আগে