সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক বেশ পুরোনো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অনেকেরই পুরোনো অ্যাকাউন্ট আছে। আর এসব অ্যাকাউন্টে জীবনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করা হয়। তবে এসব পোস্ট অনেক সময় ব্যবহারকারীদের বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। বিশেষ করে জীবনের কোনো নতুন অধ্যায় শুরু করার সময়। যেমন—নতুন চাকরির আবেদনের সময় নিয়োগকর্তারা এসব বিব্রতকর পোস্ট দেখে ফেললে এগুলো নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই ধরনের বিভিন্ন কারণে ফেসবুকের সব পোস্ট ডিলিট করার বা মুছে ফেলার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
অ্যাকাউন্ট ডিলিট না করেও ফেসবুকের সব পোস্ট মুছে ফেলা যায়। ফেসবুকের সব পোস্ট ডিলিট করা বা মুছে ফেলা খুবই সহজ। তবে এসব স্মৃতি রেখে দিতে চাইলে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে পোস্টগুলো ডাউনলোড করে রাখতে পারেন।
কম্পিউটার ব্যবহার করে ফেসবুক মুছে ফেলবেন যেভাবে
১. কম্পিউটারের থেকে ফেসবুকে লগ ইন করুন ও প্রোফাইল পেজে প্রবেশ করুন।
২. প্রোফাইল পেজের ডান দিকের তিন ডট বাটনে ক্লিক করে মেনু চালু করুন।
৩. মেনুর বিভিন্ন অপশন থেকে ‘অ্যাকটিভিটি লগ’ অপশন নির্বাচন করুন।
৪. এরপর ‘ইউওর অ্যাক্টিভিটি অ্যাক্রোস ফেসবুক’ থেকে পোস্ট অপশনে ক্লিক করুন। এরপর নির্দিষ্ট ধরনের পোস্ট নির্বাচন করুন। যেমন: ছবি, ভিডিও, টেক্সট পোস্ট বা অন্য অ্যাপ থেকে শেয়ার করা পোস্ট। এসব অপশনে ক্লিক করলে বাম পাশে পোস্টগুলো দেখা যাবে।
৫. এরপর ‘অল’ চেকবক্সে ক্লিক করুন এবং ‘রিসাইকেল বিন’ অপশনে ক্লিক করে সব পোস্ট ডিলিট করুন। তবে অনেক পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট হলে পোস্টগুলো লোড করার জন্য নিচের দিকে কয়েকবার স্ক্রল করতে হবে।
একইভাবে ট্যাগ করা পোস্ট থেকে সব ট্যাগও একেবারে মুছে ফেলা যাবে। ফলে বন্ধুদের ট্যাগ করা বিব্রতকর পোস্ট আপনার ওয়ালে থাকবে না।
‘টেকনিক্যাল ইরোর’ এর সমাধান
একই সঙ্গে বেশি পোস্ট ডিলিট করার সময় ‘টেকনিক্যাল ইরোর’ এর সমস্যায় ব্যবহারকারীরা পড়তে পারেন। সে ক্ষেত্রে আরেক উপায়ে ফেসবুকের পোস্ট ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. প্রোফাইল পেজ থেকে ‘ম্যানেজ পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
২. ‘সিলেক্ট অল’ অপশনে ক্লিক করুন।
৩. ডিলিট পোস্ট অপশনের চেকবক্সে ক্লিক করুন।
৪. এরপর ডান অপশনে ক্লিক করুন।
মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকের পোস্ট মুছে ফেলবেন যেভাবে
ডেস্কটপ কম্পিউটারের মতোই প্রায় একইভাবে মোবাইল ফোন ব্যবহার করে ফেসবুকের সব পোস্ট ডিলিট করা যাবে।
১. মোবাইল থেকে ফেসবুক অ্যাপে লগ ইন করুন।
২. প্রোফাইল পেজের ডান দিকের তিন ডট বাটনে ক্লিক করে প্রোফাইল সেটিংস চালু করুন।
৩. প্রোফাইল সেটিংসের বিভিন্ন অপশন থেকে ‘অ্যাকটিভিটি লগ’ অপশন নির্বাচন করুন।
৪. এরপর ‘ইউওর অ্যাক্টিভিটি অ্যাক্রোস ফেসবুক’ ট্যাপ করুন।
৫. ‘পোস্ট’ অপশনে ট্যাপ করে ট্যাপ করুন। এখানে নিজের টাইমলাইনের বিভিন্ন ধরনের পোস্টসহ অন্যান্য বন্ধুদের টাইমলাইনে শেয়ার করা পোস্টগুলোও দেখা যাবে। সেই সঙ্গে চেক ইন, লাইক কমেন্ট ও হিডেন পোস্টও দেখা যাবে।
৬. ‘ইউওর পোস্টস, ফটোজ এন্ড ভিডিও’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর ডানপাশের ওপরের দিকে থাকা ‘অল’ চেকবক্সটি ট্যাপ করুন ও নিচের রিসাইকেল বিন অপশনটি নির্বাচন করুন। এর ফলে একেবারে সব পোস্ট ডিলিট হয়ে যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে