
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। গত কাল শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া গোপনে তথ্য সংগ্রহ করায় এই জরিমানা করা হয়েছে।
কেন প্যাক্সটন বলেন, টেক্সাসে ‘বড় প্রযুক্তি কোম্পানিগুলো’ আইনের ঊর্ধ্বে নয়। গুগল গোপনে মানুষের চলাফেরার তথ্য, ব্যক্তিগত অনুসন্ধান, এমনকি তাদের কণ্ঠস্বর ও মুখাবয়বের জ্যামিতিক গঠন সংগ্রহ করত। আমি এর বিরুদ্ধে লড়েছি এবং জয়ী হয়েছি।’
২০২২ সালে গুগলের বিরুদ্ধে করা একাধিক অভিযোগের মধ্যে ছিল—জিওলোকেশন ট্র্যাকিং, ইনকগনিটো মোডে অনুসন্ধান এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের মতো বিষয়।
টেক্সাস সরকারের দাবি, গুগল অনুমতি ছাড়া কোটি কোটি ব্যবহারকারীর কণ্ঠস্বর ও মুখের গঠন সংরক্ষণ করেছে। এ ধরনের কাজের জন্য গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল ফটোসের মতো পণ্য ব্যবহৃত হয়েছে।
গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা জানান, এই চুক্তি পুরোনো অভিযোগের নিষ্পত্তি করেছে এবং এসব বিষয়ে ইতিমধ্যে গুগল তাদের নীতিমালা সংশোধন করেছে।
কাস্তানেদা আরও বলেন, ‘আমরা সন্তুষ্ট যে, এ বিষয়গুলো নিষ্পন্ন হয়েছে। আমরা ভবিষ্যতেও আমাদের সেবাগুলোর মধ্যে শক্তিশালী গোপনীয়তা নিয়ন্ত্রণ রাখব।’
গুগল জানিয়েছে, এই নিষ্পত্তির অংশ হিসেবে তাদের কোনো নতুন পণ্য পরিবর্তনের প্রয়োজন হবে না।
এটি গুগলের সঙ্গে টেক্সাসের সবচেয়ে বড় আর্থিক নিষ্পত্তি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে প্রতিযোগিতা রোধের অভিযোগে গুগলকে ৭০০ মিলিয়ন ডলার দিতে জরিমানা হয়েছিল।
এদিকে, গোপনে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের একই ধরনের অভিযোগে মেটাও টেক্সাসের সঙ্গে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে জরিমানা দিতে সম্মতি দিয়েছে।

হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১৭ ঘণ্টা আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
২১ ঘণ্টা আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
১ দিন আগে