আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগলের বছরের সবচেয়ে বড় আয়োজন। এতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত পিক্সেল ১০ সিরিজ, নতুন স্মার্টঘড়ি পিক্সেল ওয়াচ ৪ এবং ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ। গত কয়েক সপ্তাহে একের পর এক ফাঁস হওয়া তথ্য ও গুজবের মধ্য দিয়ে আগেভাগে অনেক কিছু জানা গেছে, তবে আজ রাতের সরাসরি সম্প্রচারে আনুষ্ঠানিকভাবে সবকিছু সামনে আসবে।
বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠানটি শুরু হবে। ‘মেইড বাই গুগল’ ইউটিউব চ্যানেলে সরাসরি ইভেন্টটি দেখা যাবে।
পিক্সেল ১০ সিরিজের আওতায় চার মডেল বাজারে আসছে, পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল, পিক্সেল ১০ প্রো ফোল্ড।
বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্মে আগেই ফোনগুলোর সম্ভাব্য ডিজাইন ও ফিচার নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। সেগুলো তুলে ধরা হলো—
পিক্সেল ১০
পিক্সেল ১০ ফোনে প্রথমবারের মতো টেলিফটো ক্যামেরা যুক্ত করা হচ্ছে, যা আগে শুধু প্রো সংস্করণে থাকত। ডিজাইনেও এসেছে নতুনত্ব; এতে যোগ হচ্ছে তিনটি নতুন রং—ইন্ডিগো, ফ্রস্ট ও লিমনচেলো।
এই ফোনে থাকছে গুগলের নিজস্ব তৈরি টেনসর জি৫ চিপ, যা নির্মাণ করেছে টিএসএমসি। ব্যাটারি ধারণক্ষমতা প্রায় ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার, যার সঙ্গে থাকছে ২৯ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং প্রযুক্তি। ফোনটির প্রাথমিক মডেল ১২৮ গিগাবাইট স্টোরেজে আসতে পারে এবং দাম শুরু হবে ৭৯৯ মার্কিন ডলার থেকে।
পিক্সেল ১০ প্রো
ডিজাইনের দিক থেকে এটি আগের প্রো মডেলের সঙ্গে অনেকটাই মিল রাখবে, তবে কর্মক্ষমতা ও বৈশিষ্ট্যে থাকবে উল্লেখযোগ্য উন্নয়ন। ফোনটিতে থাকছে ৬ দশমিক ৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা, পালিশ করা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটি ৪ হাজার ৮৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ২৯ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এটি চলবে অ্যানড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে এবং চালিত হবে নতুন টেনসর জি৫ চিপে। ফোনটি মুনস্টোন, অবসিডিয়ান, জেড ও পোর্সেলিন রঙে আসতে পারে। মডেলটির প্রাথমিক দাম ধরা হচ্ছে ৯৯৯ ডলার।
পিক্সেল ১০ প্রো এক্সএল
বড় স্ক্রিনপ্রেমীদের জন্য রয়েছে পিক্সেল ১০ প্রো এক্সএল, যেখানে থাকছে বিশাল ৬ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা সর্বোচ্চ ৩ হাজার নিট উজ্জ্বলতা দিতে পারবে। এই ডিভাইসে থাকবে সর্বোচ্চ ১৬ গিগাবাইট র্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। ব্যাটারি হবে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন এবং এতে থাকবে ৩৯ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং প্রযুক্তি। এ ফোনের ক্যামেরায় থাকছে তিনটি সেন্সর; একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। রঙের বিকল্পগুলোর মধ্যে থাকছে—মুনস্টোন, অবসিডিয়ান, জেড ও পোসেলিন। এই সংস্করণের দাম শুরু হতে পারে ১ হাজার ১৯৯ ডলার থেকে।
পিক্সেল ১০ প্রো ফোল্ড
সিরিজের সবচেয়ে চমকপ্রদ ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে পিক্সেল ১০ প্রো ফোল্ড, যার অফিশিয়াল টিজার ইতিমধ্যে গুগল প্রকাশ করেছে। এই ভাঁজযোগ্য স্মার্টফোনে থাকছে ৬ দশমিক ৪ ইঞ্চির কভার ডিসপ্লে, আরও পাতলা বেজেল এবং অভ্যন্তরে ৫ হাজার ১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতে থাকবে ২৩ ওয়াট তারযুক্ত চার্জিং এবং ১৫ ওয়াট কিউআই ২ ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। চিপসেট হিসেবে থাকছে টেনসর জি৫ এবং রং হিসেবে পাওয়া যাবে মুনস্টোন ও জেড। প্রাথমিক দাম ধরা হচ্ছে ১ হাজার ৭৯৯ ডলার।
পিক্সেল ওয়াচ ৪
নতুন পিক্সেল ওয়াচ ৪ স্মার্টঘড়িটি আসছে দুটি আকারে—৪১ এমএম ও ৪৫ এমএম। প্রতিটি সংস্করণেই থাকবে ওয়াইফাই ও এলটিই সংস্করণ। ঘড়িটিতে থাকবে একটি ওএলইডি ডিসপ্লে, যা সর্বোচ্চ ৩ হাজার নিট উজ্জ্বলতা দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য থাকছে নতুন ক্র্যাডল-স্টাইল চার্জার, যা পুরোনো চুম্বকীয় ডিস্ক চার্জারকে প্রতিস্থাপন করবে। ঘড়িটি মাত্র ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
মূল্য শুরু হচ্ছে ৩৪৯ ডলার থেকে (৪১ মিমি ওয়াইফাই সংস্করণ) এবং বড় ৪৫ মিমি এলটিই মডেলের দাম হতে পারে ৪৪৯ ডলার থেকে। প্রথম ব্যবহারকারীরা ৬ মাসের ফিটবিট প্রিমিয়াম এবং ১ মাসের ইউটিউব প্রিমিয়াম ফ্রি পেতে পারেন।
পিক্সেল বাডস ২ এ
দীর্ঘ প্রতীক্ষার পর গুগল আনছে তাদের বাজেট ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ। ডিজাইন হবে আগের বাডসের আধুনিক রূপ, তবে আরও চওড়া ও আকর্ষণীয়। অডিও গুণগত মান এবং ব্যাটারি পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আসবে বলে ধারণা করা হচ্ছে। দাম ধরা হয়েছে ১৪৯ ইউরো। কিছু অঞ্চলে পিক্সেল ফোনের সঙ্গে বিনা মূল্যে বান্ডেল অফার থাকতেও পারে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
২ দিন আগে
মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমিয়ে ‘ডিজিটাল সার্বভৌমত্ব’ নিশ্চিত করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। দেশটির সরকারি দপ্তরগুলোতে প্রচলিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরিবর্তে নিজস্ব লিনাক্স ভিত্তিক ইকোসিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইন্টারমিনিস্টেরিয়াল ডিরেক্টরে
৩ দিন আগে
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষক নাটালিয়া কসমিনা একজন ইন্টার্ন খুঁজছিলেন। বিজ্ঞপ্তি দেওয়ার পর তিনি বেশ কিছু সিভি এবং কাভার লেটার পেলেন। এরপর সেগুলো পড়তে গিয়ে একপর্যায়ে তিনি দেখলেন, আবেদনকারীদের কভার লেটারগুলো একই রকম!
৩ দিন আগে
চীনা বিজ্ঞানীরা এমন এক ধরনের নতুন তরল ইলেকট্রোলাইট তৈরি করেছেন, ব্যাটারি অতিরিক্ত গরম হলে যা মুহূর্তেই কঠিন হয়ে যায়। এতে একধরনের ‘ফায়ারওয়াল’ তৈরি হয় এবং সম্ভাব্য বিস্ফোরণের আগেই বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার এনার্জি’তে।
৩ দিন আগে