
আয়ের বিশেষ সুযোগ তৈরি করে দিচ্ছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। যাঁরা দিনে সাত ঘণ্টারও বেশি সময় একটি ভারী স্যুট বা বর্ম পরে হাঁটতে পারবেন, তাঁদের প্রতি ঘণ্টায় ৪৮ ডলার বা প্রায় ৫ হাজার ৭০৩ টাকা পর্যন্ত বেতন দেবে কোম্পানিটি। এই হিসাবে একজন কর্মী দৈনিক প্রায় ৪০ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন।
টেসলার নতুন প্রকল্প ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবটকে প্রশিক্ষণে এসব কর্মীদের হাঁটা চলার গতিবিধির ডেটা পর্যবেক্ষণ করা হবে। এই ডেটা রোবটের মোশন-ক্যাপচার প্রযুক্তির বিকাশে সাহায্য করবে, যা রোবটের গতিবিধি এবং দক্ষতা বৃদ্ধির জন্য অপরিহার্য।
২০২১ সালে অপটিমাস ধারণাটি প্রথম উপস্থাপন করেন টেসলার সিইও ইলন মাস্ক। কারখানার কাজ থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহারের জন্য এই রোবট তৈরি করা হবে। গত বছর থেকেই অপটিমাসের প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে টেসলা। এ জন্য ইতিমধ্যে অনেক কর্মী নিয়োগ দিয়েছে কোম্পানিটি। এসব কর্মী মোশন-ক্যাপচার স্যুট পরিধান করে হাঁটাচলার গতিবিধি পর্যবেক্ষণে সাহায্য করবেন।
চাকরিটির পদবি হলো ‘ডেটা কালেকশন অপারেটর’। এই চাকরিতে কর্মীদের সাত ঘণ্টারও বেশি সময় মোশন-ক্যাপচার স্যুট ও ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট পরে বিশেষ রাস্তায় হাঁটতে হবে। সেই সঙ্গে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন লেখা এবং সাধারণ যন্ত্রপাতি সম্পর্কিত কাজও চাকরির দায়িত্ব হিসেবে অন্তর্ভুক্ত।
চাকরিপ্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি থেকে ৫ ফুট ১১ ইঞ্চি হতে হবে। এছাড়া কর্মীদের ১৩ কেজি পর্যন্ত ভার বহন করার সক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) হেডসেট পরার ক্ষমতা থাকতে হবে।
যাঁরা এই চাকরি পাবেন, তাঁরা বেতন ছাড়াও চিকিৎসা ভাতা, পারিবারিক সহায়তা এবং অবসরকালীন অনেক সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া সন্তান নেওয়া, ওজন কমানো, ধূমপান ছাড়ার প্রোগ্রামসহ বিমা সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
এই পদে ঘণ্টায় ২৫ দশমিক ২৫ ডলার থেকে ৪৮ ডলার বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা। এই বেতন প্রার্থীর অভিজ্ঞতা, দক্ষতা ও অবস্থানের ওপর নির্ভর করবে। এ ছাড়া চাকরিতে অতিরিক্ত টাকা ও পুরস্কার দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগ্রহী ব্যক্তিদের জন্য বড় সুযোগ।
এই চাকরির একাধিক শিফট রয়েছে—সকাল ৮: ০০ থেকে বিকেল ৪: ৩০, বিকেল ৪: ০০ থেকে মধ্যরাত ১২: ৩০, বা মধ্যরাত ১২: ০০ থেকে সকাল ৮: ৩০ পর্যন্ত। চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য টেসলার ক্যারিয়ার পেজে পাওয়া যাবে। । তবে চাকরিটির কর্মস্থল হলো—প্যালো আল্টো, ক্যালিফোর্নিয়ায়।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি। অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেকের কাছেই ‘ড্রিম’। আর এই স্বপ্ন পূরণ করতে একেক জন আবেদন করেন একেক যোগ্যতায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেল দারুণ এক তথ্য। বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা ঝুঁকছেন দেশটির ভিসা নিতে।
১ দিন আগে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২ দিন আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
২ দিন আগে