এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থ্রেডসে ট্রেন্ড দেখার ফিচার নিয়ে আসবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা বুঝতে পারবে প্ল্যাটফর্মটি কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।
থ্রেডসের এক পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের ‘টুডেস টপ টপিক’ নামে ফিচারটি চালু করা হয়েছে। প্ল্যাটফর্মটির সার্চ অপশনে ও ফিডের বিভিন্ন পোস্টের মাঝে মাঝে ট্রেন্ডিং বিষয় দেখানো যাবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, যে কোনো মুহূর্তে ব্যবহারকারীরা কি বিষয় নিয়ে আলোচনা করছে, তার ওপর ভিত্তি করে এআই সিস্টেম ট্রেন্ডিং বিষয় নির্ধারণ করবে।
থ্রেডসে রাজনৈতিক ও নির্বাচন সম্পর্কিত ট্রেন্ডও দেখা যাবে। গত সপ্তাহে মেটা ঘোষণা দেয়, ব্যবহারকারীর অনুমতি ছাড়া রাজনৈতিক পোস্ট ফিডে দেখানো হবে না। তবে ট্রেন্ডিং ফিচারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটকে মেটার এ মুখপাত্র বলেন, কোনো রাজনৈতিক কনটেন্টে প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘিত হলে, তা সরিয়ে দেওয়া হবে।
ফিচারটি এরই মধ্যে মেটার কর্মীদের জন্য তৈরি একটি অ্যাপে দেখা গেছে।
মেটা বলছে, ট্রেন্ডিং বিষয়ের তালিকায় কি কি থাকবে তা এআই নির্ধারণ করবে। তবে কোন কোন বিষয় শুরুতে থাকবে তা পর্যবেক্ষণে রাখা হবে। কনটেন্ট তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত অ্যানালিস্ট টিম এগুলো পর্যবেক্ষণ করবে। এর ফলে মেটার নিয়ম ও নীতি লঙ্ঘন করে এমন বিষয় প্রকাশিত হবে না। ট্রেডিং বিষয়গুলো ভুয়া, অর্থহীন বা একই ধরনের কিনা তাও এই দল পর্যবেক্ষণ করবে।
টুডেস টপ টপিক নামে ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। পরে অন্য দেশ ও ভাষায় ফিচারটি নিয়ে আসা হবে।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চ্যাটবটের সঙ্গে কথোপকথন পুরোপুরি গোপন রাখার সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ‘ইনকগনিটো’ মোড সুবিধার ফলে ব্যবহারকারীর কোনো বার্তা মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম নিজেও পড়তে পারবে না।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
৩ দিন আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
৪ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
৪ দিন আগে