লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।
লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।
স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।
মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে।
যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।
অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।
আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার
করে নিতে হবে।
মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–
এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে।
সূত্র: গ্যাজেটস নাউ

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১৪ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে