কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বিভিন্ন খাতে ক্রমাগত বাড়ছে। বৈশ্বিক অর্থনীতির যেসব খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়েছে, সেসব খাতে উৎপাদনশীলতা ও মজুরি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পেশাদার পরিসেবা নেটওয়ার্ক পিডব্লিউসির জরিপে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, এআই ও চাকরি নিয়ে পিডব্লিউসির জরিপে দেখা যায়, ১৫ বছরের নিম্ন প্রবৃদ্ধির খাদ থেকে বিশ্ব অর্থনীতিকে বের করে আনতে সাহায্য করছে এআই। যেসব অর্থনীতির খাতে এআইয়ের ব্যবহার কম, তার তুলনায় যেখানে এআইয়ের ব্যবহার বেশি হয়েছে, সেসব অর্থনীতির খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির গতি প্রায় পাঁচ গুণ দ্রুত ছিল।
পিডব্লিউসি বলে, জরিপে ১৫টি দেশের তথ্য পর্যবেক্ষণ করা হয়। অন্যান্য চাকরির তুলনায় এআই দক্ষতা প্রয়োজন হয় এমন চাকরির বিজ্ঞপ্তি প্রায় ৩ দশমিক ৬ গুণ বেড়েছে।
এআই প্রযুক্তিতে দক্ষ কর্মীদের গড়ে ১৪ শতাংশ বেশি মজুরি দিতে ইচ্ছুক যুক্তরাজ্যের নিয়োগকর্তারা। বিশেষ করে আইনি ও তথ্যপ্রযুক্তি খাতগুলোর ক্ষেত্রে। আর্থিক পরিষেবা, তথ্যপ্রযুক্তি ও পেশাদার সেবাগুলোর মতো এআইয়ের সংস্পর্শে থাকা খাতগুলোতে উৎপাদনশীলতা বৃদ্ধির বৈশ্বিক গড় যুক্তরাজ্যে সামান্য বেশি ছিল।
২০২২ সালের শেষের দিকে চ্যাটজিপিটি চালু হওয়ার পর থেকে স্মার্ট মেশিনের নতুন যুগে কর্মসংস্থানের ওপর এর প্রভাব সম্পর্কে অনেক বিতর্ক হয়েছে। তবে পিডব্লিউসি বলছে, এআই চাকরির বাজারে এক দশকের বেশি সময় ধরে প্রভাব ফেলছে। এআই দক্ষতা সম্পর্কিত চাকরির জন্য বিজ্ঞপ্তি ২০১২ সালের তুলনায় সাত গুণ বেশি হয়েছে, যেখানে অন্যান্য চাকরির বিজ্ঞাপন মাত্র দুই গুণ বেড়েছে।
পিডব্লিউসি বলছে, ২০২৪ সালের বৈশ্বিক চাকরির পরিসংখ্যানে দেখা গেছে কোম্পানিগুলো বর্তমানে কর্মীদের অভাব দূর করতে এআই ব্যবহার করছে। এটি অনেক দেশের জন্য সুসংবাদ হতে পারে, যেখানে কম বয়সের জনসংখ্যা ও অনেক খাতের চাহিদা অনুযায়ী কর্মী কম রয়েছে। অর্থনীতির বিকাশের জন্য পর্যাপ্ত শ্রম সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করতে পারে এআই।
প্রতিবেদনে বলা হয়, জেনারেটিভ এআইয়ের বিকাশের ফলে চাকরি হারানোর যুগের সূচনা হয়নি তা এআইভিত্তিক পেশাগুলোর চাহিদা বৃদ্ধির মাধ্যমে প্রমাণিত হয়। । লেফট সেন্টার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের আরেক জরিপে দেখা গেছে, আগামী কয়েক বছরের মধ্যে যুক্তরাজ্যে ৮০ লাখ পদের চাকরি ‘বিপর্যয়’ হতে পারে।
যুক্তরাজ্যের পিডব্লিউসির প্রধান অর্থনীতিবিদ ব্যারেট কুপেলিয়ান বলেন, ‘নতুন শিল্প তৈরি করতে, চাকরির বাজারকে রূপান্তরিত করতে ও সম্ভাব্যভাবে উৎপাদনশীলতা হারকে বাড়িয়ে তুলতে পারে এআই। অর্থনৈতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে এআইয়ের ক্ষমতার কেবল প্রাথমিক প্রমাণ দেখা গেছে। অর্থনীতির কয়েকটি খাতে এআই কেন্দ্রীভূত। তবে এই প্রযুক্তি অর্থনীতির অন্যান্য খাতে ছড়িয়ে পড়লে ভবিষ্যৎ রূপান্তরের সম্ভাবনা রয়েছে।’

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে