
বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টানের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ বাজারে পিছিয়ে পড়া ইন্টেল এখন আগের অতিরিক্ত ব্যয়ের ধারা থামাতে চাইছে।
২০২৪ সালের শেষে ইন্টেলের বৈশ্বিক কর্মীর সংখ্যা ছিল ১ লাখের কিছু বেশি। তবে ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যা কমে প্রায় ৭৫ হাজারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, প্রতিষ্ঠানটির আকার প্রায় ২৫ শতাংশ ছোট হয়ে যাবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছাঁটাই ও ব্যবসা গুটিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইন্টেল।
ইউরোপের জার্মানি ও পোল্যান্ডে নতুন করে মাল্টিবিলিয়ন ডলারের চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা সম্পূর্ণ বাতিল করেছে ইন্টেল। আগে এসব প্রকল্প স্থগিত রাখা হলেও এখন পুরোপুরি গুটিয়ে নেওয়া হচ্ছে। তবে পোল্যান্ডে ইন্টেলের বিদ্যমান গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এখনই বন্ধ হচ্ছে না।
কোস্টারিকা, যা এত দিন ইন্টেলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল, সেখানেও বড় পরিবর্তন আসছে। অ্যাসেম্বলি ও টেস্টিং কার্যক্রম এখান থেকে সরিয়ে নেওয়া হবে ভিয়েতনামে। তবে, ইঞ্জিনিয়ারিং ও করপোরেট ফাংশনের মতো অন্য বিভাগে এখনো প্রায় ২ হাজার কর্মী কোস্টারিকায় কাজ চালিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্রের ওহাইওতে একটি বড় কারখানা নির্মাণের কাজ ধীরগতিতে এগোবে। ইন্টেল জানিয়েছে, বাজারের চাহিদা অনুযায়ী এই বিনিয়োগের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে স্থানটি এখনো কোম্পানির বিনিয়োগ তালিকায় আছে।
গত কয়েক মাসে ইন্টেল একাধিক ‘নন-কোর’ বা অপ্রধান ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এর মধ্যে রয়েছে তাদের অটোমোটিভ চিপ ইউনিট এবং রিয়েলসেন্স বিভাগ, যা কম্পিউটার ভিশন প্রযুক্তি নিয়ে কাজ করছিল।
এই পুনর্গঠন প্রক্রিয়া বেশ ব্যয়বহুল হচ্ছে ইন্টেলের জন্য। চলতি প্রান্তিকে ছাঁটাই ও কাঠামোগত পরিবর্তনের পেছনে ব্যয় হয়েছে প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এর ফলে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলার নিট লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। যদিও সামগ্রিক রাজস্ব স্থির রয়েছে ১২ দশমিক ৯ বিলিয়ন ডলারে।
পিসি চিপ বিক্রিতে সামান্য পতন দেখা গেছে। ডেটা সেন্টার থেকে আয় বেড়েছে মাত্র ৪ শতাংশ, আর অন্য কোম্পানির জন্য চিপ নির্মাণ করে যে ‘ফাউন্ড্রি’ ব্যবসা চালানো হয়, সেটি বেড়েছে ৩ শতাংশ।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও দ্য ভার্জ

বিশ্বের মোট ইন্ডিয়াম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। এটি মূলত দস্তা বা জিংক শোধনের সময় উপজাত বা বাইপ্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সোল্ডারিংয়ের কাজে এটি বেশি ব্যবহৃত হলেও...
১ দিন আগে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
৩ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৩ দিন আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
৪ দিন আগে