তাপপ্রবাহের ফলে ব্রয়লার মুরগির শরীরে তৈরি হওয়া হিট স্ট্রেসের প্রভাব কমাবে আমলকী। পাশাপাশি মুরগির তাপমাত্রাজনিত মৃত্যু কমবে। এর নির্যাস বা পাউডার খাদ্য ও পানির সঙ্গে ব্যবহার করলে উচ্চ তাপমাত্রায়ও ব্রয়লার মুরগির খাবার গ্রহণের পরিমাণ বাড়ায় ওজনও বাড়েব। এমনই দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
বাকৃবির প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান (বিএমবি) বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী ও পোলট্রিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাপন তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপের অর্থায়নে বিএমবির প্রভাষক মো. কামরুল হাসান কাজল এ গবেষণা সম্পন্ন করেন।
আমাদের দেশে ব্রয়লার মুরগির হিট স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন সম্পূর্ণ খামারে এয়ারকন্ডিশন বা ভেন্টিলেশনের ব্যবস্থা। এ ছাড়া কিছু সিনথেটিক ড্রাগস ব্যবহার করা হয় এ কাজে। এসব পদ্ধতি আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য লাভজনক নয়। সেই খামারিদের জন্য দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান হচ্ছে প্রাকৃতিকভাবে হিট স্ট্রেসের প্রভাব কমানোর উপায় বের করা। এ ক্ষেত্রে আমলকী অত্যন্ত কার্যকরবলে জানিয়েছেন বিএমবির প্রভাষক মো. কামরুল হাসান কাজল।
আমলকীর উপকার
ব্রয়লারে আমলকীর বিভিন্ন উপকারী দিক সম্পর্কে সহযোগী অধ্যাপক ড. বাপন দে জানান, ব্রয়লারের খাদ্যের সঙ্গে আমলকীর নির্যাস বা পাউডার মিশিয়ে দিলে খাবার গ্রহণে তাদের কোনো সমস্যা দেখা যায় না। কারণ, আমলকীর পাউডার খাবারের স্বাদে কোনো পরিবর্তন আনে না। তা ছাড়া আমলকীর এই পাউডার ব্রয়লারের ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। তাই মুরগি খাবার গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেয়।
অ্যান্টিবায়োটিকের বিকল্প
আমলকীকে অ্যান্টিবায়োটিকের বিকল্প দাবি করেছেন অধ্যাপক বাপন দে। তিনি জানান, আমলকী উচ্চমাত্রায় ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। অ্যান্টিবায়োটিকে পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও আমলকীর পাউডারে তা নেই। ফাইটোকেমিক্যাল থাকায় প্রচণ্ড গরমেও ব্রয়লারের উৎপাদন অব্যাহত রাখতে সহায়তা করে আমলকী। এর ব্যবহারে মুরগির পরিপাকতন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়ার কমে যায় এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়।
বিএমবি বিভাগের অধ্যাপক ড. চয়ন গোস্বামী জানিয়েছেন, দ্রুত বিপাকীয় হার বৃদ্ধি ও ঘর্মগ্রন্থি না থাকায় ব্রয়লার হিট স্ট্রেসের প্রতি যথেষ্ট সংবেদনশীল। উচ্চ তাপমাত্রায় মুরগির দেহে প্রচুর ফ্রি র্যাডিক্যাল ও রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস (আরওএস) উৎপন্ন হয়, যা তাদের শরীরে আমিষ, লিপিড, ডিএনএ ও শক্তি উৎপাদন কমিয়ে দেয়। কিন্তু আমলকী অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় ফ্রি র্যাডিক্যাল ও আরওএসের ক্ষতিকর প্রভাবকে কমিয়ে দেয়, যা ওজন বাড়াতেও সাহায্য করে।
পাউডার তৈরির প্রণালি
প্রথমে সংগৃহীত আমলকী পরিষ্কার করে ছায়াযুক্ত জায়গায় শুকানো হয়। এরপর বীজ ফেলে দিয়ে বাকি অংশ পুনরায় ছায়ায় শুকিয়ে পাউডার তৈরি করা হয়েছিল। প্রান্তিক খামারিদের ব্যবহারের কথা বিবেচনায় রেখে সহজ উপায়ে এই আমলকীর পাউডার তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক চয়ন।
আমলকী পাউডার ব্যবহারবিধি
এক কেজি আমলকী শুকালে ১৫০ থেকে ১৯০ গ্রাম পর্যন্ত পাউডার পাওয়া যায়। গবেষণায় শূন্য দশমিক ৫ শতাংশ ও ১ শতাংশ করে দুটি ডোজ ব্যবহার করা হয়েছে। তাই এক কেজি খাবারের সঙ্গে ৫ অথবা ১০ গ্রাম পাউডার মিশিয়ে খাওয়ানো যাবে।
ভিটামিন সির পরিমাণ বেশি
অন্যান্য উৎসের তুলনায় আমলকীতে ভিটামিন সির পরিমাণ বেশি। প্রতি ১০০ গ্রাম আমলকীতে ৫০০ থেকে ৭০০ মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায় বলে জানিয়েছেন অধ্যাপক চয়ন। তা ছাড়া সাম্প্রতিক সময়ে এর উৎপাদন অনেক বেড়েছে। বাজারে বিভিন্ন ধরনের হাইব্রিড ও দেশীয় প্রজাতির আমলকী পাওয়া যাচ্ছে।
আরও গবেষণা দরকার
উচ্চ তাপমাত্রায় আমলকীর পাউডার ব্যবহারের মাধ্যমে সামগ্রিকভাবে ব্রয়লারের ওজন বৃদ্ধি ও তাপমাত্রাজনিত মৃত্যু কমেছে। তবে ভবিষ্যতে ব্রয়লার মুরগিতে আমলকীর ব্যবহার নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানান অধ্যাপক চয়ন। তিনি জানিয়েছেন, ব্রয়লারের কোন অঙ্গে আমলকী কেমন প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করা জরুরি। অন্যান্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে আমলকীর তুলনামূলক গবেষণাও করে দেখতে হবে। ব্রয়লারে হিট স্ট্রেসের প্রভাব কমাতে আমলকীর ফাইটোকেমিক্যালগুলোর মধ্যে কোনটি সক্রিয় উপাদান হিসেবে কাজ করে, তা বের করতে হবে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৩ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৪ দিন আগে