
নতুন এক সাইবার হুমকির মুখে বিশ্বব্যাপী বহু প্রতিষ্ঠান। প্রযুক্তি জায়ান্ট গুগল সতর্ক করেছে, একটি সংঘবদ্ধ হ্যাকার গ্রুপের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে র্যাননামওয়্যার ই-মেইল পাঠাচ্ছে। ওই হ্যাকাররা দাবি করছে, ওরাকল ব্যবসায়িক অ্যাপ্লিকেশন থেকে সংবেদনশীল তথ্য চুরি করেছে।
গুগল জানায়, এসব মেসেজ একটি চলমান প্রচারণার অংশ। এর পেছনে রয়েছে ‘cl0p’ নামের্যানসামওয়্যার দল। এসব ই-মেইল ‘বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীদের উদ্দেশে পাঠানো হয়েছে, যারা দাবি করছে, ওরাকল ই-বিজনেস স্যুট থেকে সংবেদনশীল তথ্য চুরি করেছে।’
হামলাকারীরা এসব তথ্য প্রকাশ না করার শর্তে অর্থের দাবি করছে।
তবে গুগল জানিয়েছে, ‘এই দাবির সত্যতা নিরূপণের জন্য পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে নেই।’ অর্থাৎ, সত্যিই কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা স্পষ্ট নয় বা প্রতিষ্ঠানগুলোকে অর্থ দিতে বাধ্য করার জন্য অমূলক ভয় দেখানো হতে পারে।
তবে কতগুলো প্রতিষ্ঠান এই র্যানসামওয়্যার হামলার স্বীকার হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গুগল।
বর্তমানে উচ্চপর্যায়ের করপোরেট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করে বেশি করে হামলা চালাচ্ছে র্যানসমওয়্যার দলগুলো। ওরাকলের ই-বিজনেস স্যুট বিশ্বব্যাপী অনেক কোম্পানি ব্যবহার করে, যা আর্থিক ও পরিচালনাগত গুরুত্বপূর্ণ তথ্য ধারণ করে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, cl0p-এর মতো দলগুলো এখন নিয়মিতভাবে এ ধরনের অর্থ দাবি করছে। তারা বা তাদের পক্ষ থেকে চুরি করা তথ্য বা তথ্য থাকার দাবি করেই অর্থ আদায় করতে চায়। যদিও অনেক সময় সত্যিই তথ্য থাকে না, তবু এসব হুমকি প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক ও সুনামের ঝুঁকি তৈরি করে।

মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১২ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে