
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মধ্যে আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের সহায়তা করতে না পারার বিষয়টি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। তাঁর ভাষায়, প্রতি সপ্তাহে হাজারখানেক মানুষ আত্মহত্যার আগে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। তাঁদের কাউকে যদি থামানো যেত, সেটাই এখন তাঁর বড় আফসোস। সম্প্রতি মার্কিন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান এসব কথা বলেন।
অল্টম্যান একটি বাস্তব উদাহরণ দেন আত্মহত্যা প্রতিরোধ নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর প্রায় ৭ লাখ ২০ হাজার মানুষ আত্মহত্যা করেন। অল্টম্যানের ধারণা, যদি তাঁদের মাত্র ১০ শতাংশও চ্যাটজিপিটি ব্যবহার করে থাকেন, তাহলে প্রতি সপ্তাহে গড়ে প্রায় দেড় হাজার ব্যবহারকারী আত্মহত্যার আগে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেছেন। অল্টম্যান বলেন, ‘হয়তো আমরা কিছু ভালো বলতে পারতাম, হয়তো আরও সক্রিয় হতে পারতাম।’
তবে অল্টম্যানের এই উদ্বেগ তাত্ত্বিক নয়, বাস্তব। সম্প্রতি এক কিশোরের আত্মহত্যার জন্য চ্যাটজিপিটিকে দায়ী করে তাঁর পরিবার একটি মামলা করেছে ওপেনএআইয়ের বিরুদ্ধে। অল্টম্যান একে ‘একটি মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেন এবং জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতিতে কীভাবে কর্তৃপক্ষকে জানানো যায়, তা নিয়ে তাঁরা গবেষণা করছেন। যদিও এখনো কোনো স্থায়ী নীতি প্রণয়ন করা হয়নি, কারণ এতে গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কাও রয়েছে।
তিনি আরও বলেন, কানাডা ও জার্মানির মতো দেশগুলোতে যেখানে আত্মহত্যায় সহায়তা করা আইনসিদ্ধ, সেখানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চ্যাটজিপিটি সেই অপশনগুলো উল্লেখ করতে পারে। তবে মডেলটি যেন কখনোই কোনো মতবাদ চাপিয়ে না দেয় বা নৈতিক সিদ্ধান্তে মূল্যায়ন না করে—বিষয়টি স্পষ্ট করেন অল্টম্যান। তাঁর মতে, প্রাপ্তবয়স্কদের নিজস্ব সিদ্ধান্ত নিতে উৎসাহ দেওয়া উচিত, তবে নিরাপত্তা নিয়ে কিছু ‘স্পষ্ট সীমারেখা’ থাকা জরুরি।
তিনি জানান, ওপেনএআইয়ের সিদ্ধান্তে নৈতিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের মতামত নেওয়া হয় ঠিকই, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই ও বোর্ড মিলে নেন। অল্টম্যান বলেন, ‘এ বিষয়ে যাকে দায়ী করা উচিত, তিনি আমি।’
সাক্ষাৎকারে আরও উঠে আসে, চ্যাটজিপিটি কীভাবে মানুষের লেখার ধরনে প্রভাব ফেলছে। অল্টম্যান মজা করে বলেন, এমনকি চ্যাটজিপিটির লেখার ছন্দ বা কাঠামোও মানুষের লেখালেখিতে ঢুকে পড়ছে। তাঁর মতে, এ ধরনের সূক্ষ্ম, তবে গভীর পরিবর্তনই তাঁকে প্রতিনিয়ত ভাবিয়ে তোলে—কল্পবিজ্ঞানভিত্তিক রোবট বিপ্লব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৪ দিন আগে