দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এবং মূল সম্মেলনটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, ডিরেক্টর (অপারেশনস ও কমিউনিটি) দিহান ইসলাম অলিফ এবং অ্যাডভাইজর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) মো. আবদুল্লাহ ফরিদ।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদার করাই এই সামিটের মূল লক্ষ্য।
পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ‘ফিনিক্স সামিট–২০২৬’ বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এই আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এই ওয়ার্কশপগুলো ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স। যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের সাবেক ও বর্তমান প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।
সম্মেলনের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জাতীয় স্বার্থ সুরক্ষা ও বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় সাইবার সিকিউরিটির ভূমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আয়োজনের বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, ‘সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার সিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১৬ মিনিট আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে