
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সারা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে আগামী সপ্তাহে। আর আজ রাতেই দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, গতকাল মঙ্গলবার বাণিজ্যিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও গণমাধ্যমে মঙ্গলবার রাত থেকে চালু হওয়ার পর আজ দুপুর পর্যন্ত দেড় টেরাবাইট ব্যান্ডউইথ ব্যবহার হয়েছে। আজ রাত থেকে দেশজুড়ে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বিটিআরসি।
আগামী শুক্র ও শনিবার পর্যবেক্ষণ করে অ্যামটবের সঙ্গে বৈঠকের পর রোববার থেকে মোবাইলের ৪জি নেটওয়ার্ক সংযোগ চালু করার আভাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ইন্টারনেট ব্যবহারে সবাইকে সহনশীল হওয়ার পরামর্শ দেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, মোবাইল ফোনে প্রতিনিয়ত সাইবার হামলার ঘটনা ঘটছে। সে জন্য সবাইকে ইন্টারনেট ব্যবহারে যেমন সতর্ক হতে হবে, একই সঙ্গে এ জন্য বিজিডি ই-গভঃ সার্টকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এ সময় সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রকাশের বিষয়ে আবেগপ্রবণ না হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সত্য–মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে। তা না হলে ব্যক্তি, পরিবার ও দেশ সবাই ক্ষতির শিকার হবেন।’
এফ কমার্স খাতের উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পলক বলেন, ‘এখন ডট বিডি, ডট জিওভি ডোমেইনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার।’ এফ কমার্স খাতের উদ্যোক্তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ই–কমার্স খাতের উদ্যোক্তারা যেন নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন। এ জন্য আমরা দেশীয় ডোমেইন সহজ করেছি।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান, আইআইজিবি সভাপতি আমিনুল হাকিম উপস্থিত ছিলেন।

কিশোর-কিশোরীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার আরও নিরাপদ করতে নতুন বেশ কিছু ফিচার চালু করছে ওপেনএআই। নতুন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৮ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টে চ্যাটজিপিটির মানবসদৃশ আচরণ কমিয়ে আনার পাশাপাশি স্বাস্থ্যকর ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।
৬ ঘণ্টা আগে
অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতে এই গণশুনানি হবে। অনলাইন কার্যক্রম সবার জন্য উন্মুক্ত। গণশুনানিতে টেলিযোগাযোগ সেবা ও সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন, মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ থাকছে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানিয়েছিল বিটিআরসি...
৭ ঘণ্টা আগে
অভিজ্ঞ শিক্ষকের কাছে রয়েছে বাস্তব শ্রেণিকক্ষে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা। তবে শিক্ষকেরা নির্দিষ্ট সময় পর অবসরে চলে যান। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির কাছে রয়েছে হাজার হাজার পাঠ পরিকল্পনার তথ্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারে এটি।
১৫ ঘণ্টা আগে
জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লাউড ও পারপ্লেক্সিটি। বর্তমান প্রযুক্তির যুগে অন্যান্য অনলাইন সেবার মতো আপনার ব্যবহৃত জনপ্রিয় এআই প্ল্যাটফর্মগুলো সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। আপনার অজান্তে কেউ এই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করেছে কি না, তা পরীক্ষা করা এবং সন্দেহভাজন ডিভাইস থেকে সুরক্ষার সহজ
১৫ ঘণ্টা আগে