স্টেশন রাশিয়ার মহাকাশযান ‘সয়ুজ এমএস-১৮’-র ধাক্কায় কেঁপে উঠল আন্তর্জাতিক মহাকাশ। সেই মহাকাশযানে ছিলেন মহাকাশে প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শুটিং করতে যাওয়া রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিড, পরিচালক ক্লিম শিপেঙ্কো ও মহাকাশচারী অভিনেতা ওলেগ নোভিত্স্কি। তবে অল্পের জন্য তাঁরা বেঁচে গিয়েছেন।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, নিজের কক্ষপথ থেকে মহাকাশ স্টেশন ৫৭ ডিগ্রি কোণে সরে যেতে বাধ্য হয়।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশন কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সময়ে শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে। চলচ্চিত্রের শুটিং হয়ে যাওয়ার পর রুশ অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে নিয়ে মহাকাশ স্টেশন ছেড়ে ওই সময় পৃথিবীর উদ্দেশে রওনা দিতে তৈরি হচ্ছিল রুশ মহাকাশযান সয়ুজ এমএস-১৮। আগামীকাল রোববার সকালেই পৃথিবীতে ফিরে আসার কথা ওই রুশ মহাকাশযানের। রুশ মহাকাশযানটি নামানো হয়েছিল মহাকাশ স্টেশনে রাশিয়ার যে গবেষণাগারটি রয়েছে, সেই ‘নাওকা মডিউল’-এ।
পৃথিবীতে ফিরে আসার লক্ষ্যে রুশ মহাকাশযানটির থ্রাস্টার ইঞ্জিনগুলো পরীক্ষা করে দেখছিলেন রুশ প্রযুক্তিবিদরা। তখন থ্রাস্টার ইঞ্জিন চালু করতে গিয়েই ঘটে বিপত্তি। সময় শেষ হয়ে যাওয়ার পরেও বন্ধ করা যায়নি মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলো। তাদের সজোর ধাক্কায় থরথরিয়ে কেঁপে ওঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেই ধাক্কা নিজের কক্ষপথ থেকে অন্তত ৫৭ ডিগ্রি কোণে সরিয়েও দেয় মহাকাশ স্টেশনকে।
তারপর ৪৫ মিনিটের চেষ্টায় রুশ মহাকাশচারী প্রযুক্তিবিদরা বন্ধ করতে সক্ষম হন মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলো। তাতে মহাকাশ স্টেশনের কাঁপুনিও বন্ধ হয়।
গত জুলাইয়ে আর একটি রুশ মহাকাশযানের অবতরণের সময় এমন ভাবেই থরথরিয়ে কেঁপে উঠেছিল মহাকাশ স্টেশন। তার পর মহাকাশ স্টেশনের রুশ অংশে আগুন লেগে ধোঁয়া বেরিয়ে আসার ঘটনাও ঘটে গত সেপ্টেম্বরে।

সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
৪ ঘণ্টা আগে
সম্প্রতি চীনের বসন্ত উৎসবের মঞ্চে হিউম্যানয়েড রোবটদের কুংফুর কসরত দেখে বিশ্ববাসী চমকে উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অনার।
৫ ঘণ্টা আগে