
চিপ প্রস্তুতকারক কোম্পানি এনভিডিয়া ১৯টি এআই কোর্স বিনা মূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। সাধারণভাবে এসব কোর্সের প্রতিটির মূল্য ৯০ ডলার পর্যন্ত হতে পারে। কোর্সগুলো এনভিডিয়া ডেভেলপার প্রোগ্রামের অংশ। এই উদ্যোগের লক্ষ্য হলো—ডেভেলপার এবং প্রযুক্তি নিয়ে উৎসাহীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্সের অত্যাধুনিক জ্ঞান বিতরণ।
এই কোর্সগুলো পাঁচটি প্রধান বিভাগের মধ্যে বিভক্ত, যেমন: জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গ্রাফিকস ও সিমুলেশন, এক্সিলারেটেড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং ডিপ লার্নিং।
কোর্স থেকে যা যা জানা যাবে
প্রতিটি কোর্স সেলফ–পেসড হিসেবে ডিজাইন করা হয়েছে এবং এর মেয়াদ দুই থেকে আট ঘণ্টা পর্যন্ত। অর্থাৎ, নিজের সুবিধামতো সময়ে ও গতিতে কোর্সটি করতে পারবেন। উদাহরণস্বরূপ, ‘জেনারেটিভ এআই এবং এলএলএসম’ বিভাগে রয়েছে অত্যন্ত জনপ্রিয় ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং উইথ লামা ২ কোর্স, যা ব্যবহারকারীদের প্রাকৃতিক ভাষার মডেলগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শেখাবে।
অন্যদিকে, ‘ডিপ লার্নিং’ বিভাগে রয়েছে আটটি কোর্স, যা প্রোগ্রামটির সবচেয়ে বড় বিভাগ।
এই সুযোগ গ্রহণ করতে এনভিডিয়ার ফ্রি ডেভেলপার প্রোগ্রামে যোগ দিতে হবে। একবার নিবন্ধন করলে, আপনি পুরো কোর্স ক্যাটালগের অ্যাকসেস পাবেন এবং নিজের গতিতে শিখতে পারবেন।
এনভিডিয়া এই ঘোষণা এমন এক সময়ে দিল যখন চীনের স্টার্টআপ ডিপসিক–এর ‘আর১’ এআই মডেল প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
এই মডেলটি চমৎকার সক্ষমতা, প্রশিক্ষণে খরচ এবং সাধারণ ডিভাইসে ইনস্টল করে চালানোর ক্ষমতার জন্য খ্যাতি অর্জন করেছে। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি–এর পারফরম্যান্সের মতোই এই মডেলটি বেশ কার্যকর।
সম্প্রতি, ডিপসিক এআইয়ের উত্থানে শেয়ার বাজারে তোলপাড় হয়েছে। এই মডেলের কারণে গত সপ্তাহে এনভিডিয়ার বাজার মূল্য রেকর্ড ৬০০ বিলিয়ন ডলার কমেছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো কোম্পানির এক দিনে হারানো সবচেয়ে বড় পরিমাণ। এটি মোটামুটিভাবে ১৩টি কোম্পানির মোট বাজারমূল্যের চেয়েও বেশি।
মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্যও অনেক কমেছে। সেই সঙ্গে এনভিডিয়ার প্রতিযোগী মারভেল, ব্রডকম, মাইক্রন এবং টিএসএমসির বাজারমূল্যও অনেকে কমেছে। একইভাবে ওরাকল, ভারটিভ, কনস্টেলেশন, নিউস্কেলসহ অন্যান্য ডেটা সেন্টার কোম্পানির বাজারমূল্যও ব্যাপকভাবে কমেছে।
যদিও ডিপসিক আর ১ মডেলটি এনভিডিয়ার এইচ ৮০০ চিপ ব্যবহার করে প্রশিক্ষিত হয়েছে। তবে প্রশিক্ষিত মডেলটি বাস্তব পরিস্থিতিতে কাজ করার জন্য হুয়াওয়ের অ্যাসেন্ড ৯১০সি জিপিইউ ব্যবহার করছে। ফলে এই উদ্ভাবনটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে।
তথ্যসূত্র: টেকরেডার

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে