ফায়ারফক্স ব্রাউজারে দুই বছর ধরে একই সঙ্গে প্রায় ৭ হাজার ৫০০টি ট্যাব খুলে রেখেছেন হেজেল নামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে এসব ট্যাব বন্ধ করার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও তার নেই। এমনই অদ্ভুত ঘটনা তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসিম্যাগ।
গত সপ্তাহে ফায়ারফক্স ব্রাউজারে প্রাথমিকভাবে ৭ হাজার ৪৭০টি ট্যাব লোড করতে না পারায় অনলাইনে একটি স্ক্রিনশট প্রকাশ করেন হেজেল। পরে ফায়ারফক্সের ক্যাশ মেমোরির মাধ্যমে ট্যাবগুলো পুনরুদ্ধার করেন তিনি। পিসিম্যাগকে হেজেল বলেন, সবগুলো ট্যাব চালু হতে ‘এক মিনিটেরও বেশি সময়’ লাগেনি।
ট্যাবগুলো পুনরুদ্ধারের পর এক্স প্ল্যাটফর্মে হেজেল বলেন, ‘আমি মনে করি আমার একটি অংশ পুনরুজ্জীবিত হয়েছে।’
ফায়ারফক্সের এক ভক্ত পিসিম্যাগকে বলেন, স্মৃতিকাতরতার কারণে সে অনেক ট্যাব খোলা রাখে। তিনি আরও বলেন ‘আমি পেছনের দিকে স্ক্রল করতে এবং কয়েক মাস ধরে ট্যাবগুলো দেখতে আমার ভালোই লাগে। ব্যাপারটা স্মৃতিচারণ করার মতো।
আশ্চর্যজনক হলেও ট্যাবগুলো কম্পিউটারের গতি কমিয়ে ফেলেনি। মোজিলার মুখপাত্র বলেন, ফায়ারফক্সে অনেকগুলো ট্যাব খোলা থাকলেও এগুলো ‘বাস্তবিকভাবে কম মেমোরি’ (র্যাম) দখল করে।
তিনি আরও বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরে ফায়ারফক্সের পারফরম্যান্স উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি, এবং সেই প্রচেষ্টার ফলাফল দেখতে পেরে আমরা আনন্দিত।’
অপরদিকে প্রতিদ্বন্দ্বী ব্রাউজার গুগল ক্রোম তুলনামূলকভাবে কম্পিউটার মেমোরির বেশি ব্যবহার করে। যদিও গুগল এটি মোকাবিলায় কিছু পদক্ষেপ নিয়েছে।
পিসিম্যাগ পরীক্ষা করে দেখে, ৩২ জিবি র্যাম ও ২ টিবি এসএসডি স্টোরেজসহ উইন্ডোজ ১১ কম্পিউটারে ১০টি ট্যাব খোলা থাকলে ক্রোম ব্রাউজার র্যামের দুই হাজার এমবি বা ১২ দশমিক ৫ শতাংশ জায়গা দখল করে। কিন্তু ফায়ারফক্সে হেজেলের এতগুলো ট্যাব খোলা থাকলেও ফায়ারফক্স মাত্র র্যামের ৭০ এমবি দখল করে।
ট্যাবগুলো সেভ করে রাখতে মোজিলা আরও কিছু ফিচার নিয়ে কাজ করছে। মোজিলা বলেছে, ‘হাজার হাজার ট্যাব গুছিয়ে রাখার জন্য নতুন উন্নত টুল তৈরি করতে আমরা কঠোর পরিশ্রম করছি। কারও ব্রাউজারে ৭ হাজার সক্রিয় ট্যাব রয়েছে তা দেখে আমরা আশ্চর্যজনক হলেও ট্যাব গুছিয়ে রাখা একটি সাধারণ সমস্যা তা এই ঘটনা থেকে বোঝা যায়।
ফায়ারফক্সের ব্যবহারকারীরা একাধিক প্রোফাইল খুলতে পারে। মোজিলা বলছে, এই বছরের শেষের দিকে প্রোফাইল ও ট্যাবের জন্য নতুন নতুন ফিচার উন্মোচন করবে কোম্পানিটি। মোজিলার ক্ষেত্রে এই সুবিধা নিয়ে আসার পরিকল্পনা করছে গুগল। ফায়ারফক্সের ট্যাবগুলো গুছিয়ে রাখতে ফায়ারফক্সে থার্ড পার্টি এড–অন ব্যবহার করা যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে