
কম্পিউটারের ইউএসবি পোর্ট আমাদের দৈনন্দিন কাজকে যেমন সহজ করেছে, তেমনি নিয়ে এসেছে বড় ধরনের সাইবার হুমকি। কিবোর্ড, মাউস, স্টোরেজ ডিভাইসসহ নানা এক্সেসরিজ যুক্ত করার সুবিধা থাকলেও, এই পোর্ট দিয়েই একটি ক্ষতিকর ইউএসবি ডিভাইস আপনার সিস্টেমে ঢুকিয়ে দিতে পারে মারাত্মক ম্যালওয়্যার।
বিশেষজ্ঞরা বলছেন, ফ্ল্যাশ ড্রাইভ বা ইউএসবি ড্রাইভ এখন ম্যালওয়্যার ছড়ানোর অন্যতম সহজ মাধ্যম। ফাইল আদান-প্রদানের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় এগুলোকে সন্দেহের চোখে দেখা হয় না। শুধু ফ্ল্যাশ ড্রাইভ নয়, আরও কিছু জনপ্রিয় ইউএসবি ডিভাইসও হতে পারে সাইবার হামলার মাধ্যম।
মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা সিআইএসএ জানিয়েছে, ডিজিটাল ফটো ফ্রেমের মতো কিছু ডিভাইসেও ম্যালওয়্যার সংক্রমণ ঘটাতে পারে। এগুলো কম্পিউটারে যুক্ত করলেই ফ্ল্যাশ ড্রাইভের মতোই ক্ষতিকর কোড চালু হতে পারে।
একটি ইউএসবি ডিভাইস আপনার কম্পিউটারকে যেভাবে বিপদে ফেলতে পারে—
বিগত কয়েক বছরে পাওয়ার প্ল্যান্ট, বিমানবন্দর, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানে ইউএসবি-নির্ভর সাইবার হামলার খবর এসেছে। তবে শুধু বড় প্রতিষ্ঠান নয়, সাধারণ ব্যক্তিরাও এখন ঝুঁকির বাইরে নন। বিশেষ করে, র্যানসমওয়্যার হামলার হার যেভাবে বাড়ছে, তাতে সবার সতর্ক থাকা প্রয়োজন।
তবে মনে রাখতে হবে, এ ধরনের হামলা তখনই ঘটবে, যদি আপনি বা কেউ আপনার কম্পিউটারে সন্দেহজনক ইউএসবি ডিভাইস যুক্ত করেন। তাই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া, ডাকযোগে আসা বা কোনো ইভেন্টে বিনা মূল্যে পাওয়া ইউএসবি কখনোই কম্পিউটারে যুক্ত করা উচিত নয়।
নিরাপদ থাকতে যা করবেন
তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব কৌশল শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে না। তাই অপরিচিত ইউএসবি ডিভাইস কম্পিউটারে যুক্ত না করাই সবচেয়ে ভালো নিরাপত্তা।

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও জানান, বিভিন্ন প্রতিষ্ঠান টেলিটক কিনতে বা অংশীদার হতে আগ্রহ প্রকাশ করলেও সরকার প্রতিষ্ঠানটিকে বিক্রি না করে আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেবে।
৫ ঘণ্টা আগে
ফুটবল শুধু ২২ জনের শারীরিক কসরত নয়, এটি আসলে মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া বা বোঝাপড়ার জটিল এক মনস্তাত্ত্বিক খেলা। বিশ্ব ফুটবলে যুগে যুগে কত কৌশল, তত্ত্ব ও ট্যাকটিক্যাল সিস্টেমের যে জন্ম হয়েছে, তার ইয়ত্তা নেই।
১০ ঘণ্টা আগে
আমরা এরই মধ্যে ক্যামেরা, মাইক্রোফোন, টাচ স্ক্রিন প্রযুক্তি পেয়ে গেছি। এগুলো দৃষ্টি ও শ্রবণশক্তি এবং অনুভবের প্রযুক্তিগত প্রয়োগ। তবে বিজ্ঞানীরা এখন কাজ করছেন ঘ্রাণশক্তি নিয়ে। সম্প্রতি গবেষকেরা তৈরি করেছেন ইলেকট্রিক নাক বা ই-নাক।
১১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এখন হিউম্যানয়েড কিংবা মানবসদৃশ রোবট তৈরির বাজারে ডলারের জোয়ার বইছে। সম্প্রতি চাকার সাহায্যে চলাচলকারী হিউম্যানয়েড রোবট নির্মাতা চীনের শেনঝেনভিত্তিক স্টার্টআপ ‘এআই২ রোবোটিকস’ প্রায় ৩ বিলিয়ন ডলার মূল্যায়নে ৭৩৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে।
১২ ঘণ্টা আগে