বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। গত বৃহস্পতিবার আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এটি। স্টেশনে সদ্য আসা একটি রাশিয়ান রিসার্চ মডিউল থেকে অসাবধানতাবশত জেট থ্রাস্টার সক্রিয় হয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। এতে করে স্বাভাবিক অবস্থান থেকে খানিকটা সরে যায় আইএসএস। স্টেশনে থাকা ৭ ক্রু মেম্বারদের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে নাসা।
নাসা বলছে, ‘নাউকা’ নামক রাশিয়ান ল্যাবরেটরি মডিউল কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। এতে করে জেট থ্রাস্টার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। স্পেস স্টেশনটি তখন তার অবস্থান থেকে সরে যাচ্ছিল। পুরো ৪৫ মিনিট এটি নিজের অবস্থানে ছিল না। এই সময় নাসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সব ঠিক হয়ে গেলেও বোয়িং-এর নতুন সিএসটি-১০০ স্টারলাইন ক্যাপসুল লঞ্চ করা ৩ আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছে নাসা।
কিছুদিন আগে রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘নাউকা’ নামে তার বৃহত্তম মহাকাশ গবেষণাগার চালু করেছিল। ‘নাউকা’ মানে রুশ ভাষায় বিজ্ঞান। এটিকে মহাকাশে রাশিয়ার সবচেয়ে উন্নত প্রযুক্তির উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়।

সময়ের সঙ্গে সঙ্গে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা বেড়ে চলেছে। সাধারণত এআই যখন শুধু নির্দিষ্ট প্রম্পট দেওয়া হয়, তখনই সাড়া দেয়। অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে, তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো নিতেও পারে।
৪ ঘণ্টা আগে
ইরানের ওপর ভয়াবহ বিমান হামলায় মার্কিন সেনাবাহিনী এনথ্রোপিক-এর বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই এআই কোম্পানিটির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের প্রযুক্তি ব্যবহারে...
৫ ঘণ্টা আগে
দীর্ঘ ছয় মাস মহাকাশে অবস্থান করার পর পৃথিবীতে ফিরে এসেছে স্পেসএক্স-এর ড্রাগন নামের মহাকাশযানটি। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কয়েক হাজার পাউন্ড ওজনের নমুনা এবং গবেষণাগারের যন্ত্রপাতি নিয়ে ফিরে এসেছে মহাকাশযানটি। ড্রাগন ফিরে এলেও মহাকাশ স্টেশনের ব্যস্ততা কমেনি।
৫ ঘণ্টা আগে
সম্প্রতি চীনের বসন্ত উৎসবের মঞ্চে হিউম্যানয়েড রোবটদের কুংফুর কসরত দেখে বিশ্ববাসী চমকে উঠেছে। সেই রেশ কাটতে না কাটতেই স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অনার।
৫ ঘণ্টা আগে