কম্পিউটারের মাউস বিষয়টির সঙ্গে কম-বেশি সবাই পরিচিত। মাউস নানা রকমের হয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না কাজের জন্য ঠিক কোন ধরনের মাউস ব্যবহার করতে হবে। কোন কাজে কোন মাউসটি আপনার কাজের সহায়ক হবে সবচেয়ে বেশি, সেটা জানা থাকলে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না।
আপনার কাজের ধরন অনুযায়ী ঠিক করে নিতে হবে মাউস কেনার জন্য বাজেট কেমন হবে। তারযুক্ত এবং তার ছাড়া মাউস কিনতে পাওয়া যায়। ওয়্যারলেস বা তার ছাড়া মাউস ব্যবহারে কাজের কিছু সুবিধা দিলেও কিছু ত্রুটি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বেশির ভাগ ওয়্যারলেস মাউস ব্যবহার করার জন্য একটি ডঙ্গল দরকার হয়।
এ ছাড়া আছে ব্লু-টুথ মাউস। এটি ব্লু-টুথ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়। ওয়্যারলেস মাউস আর ব্লু-টুথ মাউস প্রায় একই কাজ করে। তবে যেসব ডিভাইসে ব্লু-টুথ নেই বা যে কম্পিউটারে অভ্যন্তরীণ ব্লু-টুথ রিসিভার নেই, সেগুলোতে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ব্লু-টুথ মাউস।
প্রতিদিনের ব্যবহারের জন্য সাধারণ সেনসিটিভিটির বা অপটিক্যাল মাউস হলেই কাজ চালিয়ে নেওয়া যাবে। আর যদি একটু ইলাস্ট্রেশন বা আর্টের কাজ করতে হয়, সে ক্ষেত্রে মাউসের সেনসিটিভিটি একটু বেশি হলে ভালোভাবে কাজ করা যায়। কেননা মাউস অনেক সময় ঠিকমতো কাজ করে না। কাজের প্রয়োজনে এদিক-ওদিক কারসর সরানোর জন্য বা কোনো কমান্ড ঠিক করার সময় নাড়াতে গেলে ঠিকঠাক নড়ে না। ভারী লাগে বা যত দ্রুত কাজটি করতে চাই, সেটা সম্ভব হয়ে ওঠে না। তখন কাজে দেরি হয়ে যায় এবং বিরক্তিও আসে।।
আবার যদি কেউ গেমিং করার জন্য মাউস কিনতে চান, সে ক্ষেত্রে সাধারণ মানের মাউস দিয়ে গেমিং করা সম্ভব নয়। এ জন্য গেমিং মাউস কেনাই ভালো। এ ধরনের মাউস তৈরিই করা হয় গেমিংয়ের প্রয়োজন বিবেচনায় রেখে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে