অনেক ক্ষেত্রের মতো পিৎজা তৈরিতেও রোবট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আপনার প্রিয় পিৎজাটি যদি একটি রোবট বানিয়ে দেয়, কেমন লাগবে? এখন আর এটি প্রশ্ন নয়। এখন প্রশ্ন উঠছে, মানুষ নাকি রোবট, কার হাতের পিৎজা সেরা। পিৎজা তৈরির স্বয়ংক্রিয় রোবট বা পিৎজা বোট নিয়ে খাদ্যশিল্পে আশা ও আশঙ্কার মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সিয়াটলের ‘মোটো পিৎজা’র প্রতিষ্ঠাতা লি কিনডেল ১ লাখ ৬০ হাজার ডলারের রোবট সরবরাহকারী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন। তবু তিনি পূর্ণাঙ্গ অটোমেশনের পক্ষে এবং ২০২৭ সালের মধ্যে ৩ডি প্রিন্টারের আদলে নিজস্ব রোবোটিক প্রযুক্তি চালুর পরিকল্পনা করছেন।
পিকনিক, জুম, পাজির মতো একাধিক পিৎজা রোবট স্টার্টআপ অতীতে ব্যর্থ হলেও অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই প্রযুক্তি সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছিল। বর্তমানে কানাডিয়ান সংস্থা অ্যাপেট্রনিক্স পিৎজা তৈরির দ্রুতগতির প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে ব্যাংকিং ও রেস্তোরাঁ বিশ্লেষকদের মতে, মানুষ পিৎজা তৈরিতে যথেষ্ট দক্ষ এবং রোবটের ক্ষেত্রে কারিগরি ত্রুটি বা খাবারের মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া অনেকে মনে করেন রোবট ব্যবহারের ফলে রেস্তোরাঁর মানবিক মেলবন্ধন ও সেবা ব্যাহত হতে পারে। অন্যদিকে, কাজের সুযোগ কমার বিষয়ে উদ্যোক্তারা জানান, রোবট চালুর পরও কর্মীদের ছাঁটাই না করে কাস্টমার সার্ভিস ও বিজ্ঞাপনের মতো অন্যান্য কাজে যুক্ত রাখা সম্ভব। ফলে রোবোটিক পিৎজার ভবিষ্যৎ গতিপথ এখনো পরীক্ষাধীন।
সূত্র: বিবিসি

ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ ঘণ্টা আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
৪ ঘণ্টা আগে
কেমন হবে যদি আপনার হাতে এমন একটি স্মার্টফোন থাকে, যেটি আপনি ইচ্ছেমতো মেরামত করতে পারেন! ব্যাটারি খুলতে পারবেন, ডিসপ্লে এবং ইউএসবি-সি পোর্টসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলতে পারবেন। প্রয়োজনমতো পরিবর্তন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির সুসজ্জিত ল্যাব আর বিশাল অঙ্কের গবেষণার বাজেট। সেই সম্ভাবনার জায়গা পেছনে ফেলে আশির দশকে একজন বিজ্ঞানী এসে নামলেন কানাডার টরন্টোতে। সহকর্মীরা অনেকেই তখন আড়ালে হেসেছিলেন। অনেকেই অবাক হয়েছিলেন।
৬ ঘণ্টা আগে