অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
অ্যালার্ট ও অ্যাকাউন্ট সেটআপ
- শক্তিশালী পাসওয়ার্ড: পাসওয়ার্ড তৈরিতে তিনটি এলোমেলো শব্দ ব্যবহার করুন। প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ও অনন্য পাসওয়ার্ড নির্বাচন করা উচিত।
- দ্বি-স্তরবিশিষ্ট নিরাপত্তা: টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে পাসওয়ার্ড চুরি হলেও অনাকাঙ্ক্ষিত কেউ লগইন করতে পারবে না।
- প্রাইভেসির সেটিংস নিশ্চিতকরণ: অ্যাকাউন্ট প্রাইভেট রাখুন এবং ডিফল্ট প্রাইভেসির অপশনগুলো নিয়মিত যাচাই করুন।
- ডিভাইস লক রাখা: কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগ-আউট করুন অথবা ডিভাইস লক করে রাখুন।
তথ্য ও ফিশিং সম্পর্কিত সতর্কতা
- ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ন্ত্রণ করুন: সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত তথ্য প্রকাশ এড়িয়ে চলুন। অপরাধীরা এই তথ্য ব্যবহার করে জালিয়াতি করতে পারে।
- সন্দেহজনক লিংক পরিহার করুন: মেসেজ, পোস্ট বা টুইটে আসা অচেনা কোনো লিংকে ক্লিক করবেন না। এগুলো ফিশিং চেষ্টা হতে পারে।
- সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করুন: স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট থেকে সুরক্ষিত থাকতে ব্লক ফিচার ব্যবহার করুন।
- যাচাই করুন: যেকোনো প্রাতিষ্ঠানিক বার্তা পাওয়ার পর তাদের অফিশিয়াল ভেরিফায়েড প্রোফাইল ও অনুসারী সংখ্যা যাচাই করে নিন।
ফেসবুকসহ সব প্ল্যাটফর্ম নিরাপত্তা বিষয়ে টিপস দেয়। সেগুলো অনুসরণ করুন।










