মোবাইল ফোন কেনার বছরখানেকের মধ্যে দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া বা ব্যাটারি ফুলে যাওয়ার ঘটনা অনেকের ঘটে। এর অন্যতম কারণ সঠিক নিয়ম মেনে চার্জে না দেওয়া। অনেকে মনে করেন, ফোন ১০০ শতাংশ চার্জ দেওয়া উত্তম। তাই সারা দিন ব্যস্ততায় সময় না পাওয়ায় রাতে চার্জে দিয়েই ঘুমিয়ে পড়েন।
দুটি বিষয়ই মোবাইল ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর। মোবাইল ফোন শতভাগ চার্জ হওয়ার পরও চার্জারের সঙ্গে যুক্ত রাখলে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এ ঘটনা মোবাইল ফোনের ব্যাটারিতে তাৎক্ষণিকভাবে কোনো প্রভাব হয়তো ফেলে না, তবে এটি ব্যাটারির কর্মক্ষমতা নষ্ট করে।
আর অল্প অল্প করে মোবাইল ফোন চার্জ করাও ব্যাটারির জন্য ক্ষতিকর। কারণ, এটির চার্জ একটি চক্রের মতো কাজ করে। অতিরিক্ত চক্র ব্যাটারির ক্ষমতা কমিয়ে দিতে পারে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা স্মার্টফোনের ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করার পরামর্শ দিয়ে থাকেন। এটি ব্যাটারি লাইফ ভালো রাখে। আর যখন ব্যাটারিতে চার্জ থাকে ২০ শতাংশ, তখন সেটি চার্জারের সঙ্গে যুক্ত করতে হবে।
এ ছাড়া ব্যাটারি ভালো রাখতে ভালো মানের চার্জার ব্যবহার করুন। অবশ্যই চেষ্টা করুন মোবাইল ফোনের সঙ্গে পাওয়া আসল চার্জার ব্যবহার করার। এ ছাড়া মোবাইল ফোন সূর্যের আলোতে রেখে চার্জ করা থেকে বিরত থাকুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত বদলে দিচ্ছে ইন্টারনেট ব্যবহারের ধরন। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা—সবখানেই এখন এআই-এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বলছে, মানুষের অনলাইন অনুসন্ধানের ধরন বদলে যাওয়ায় তাদেরও সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হচ্ছে।
১ দিন আগে
জাপানে প্রবীণ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ পারিবারিক বা সম্পর্কের টানাপোড়েনের মতো সংবেদনশীল বিষয়ে মানুষের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর পরামর্শ নিতে বেশি পছন্দ করছেন। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক নতুন জরিপে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এটিকে মানুষের মানসিক সাহচর্য ও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে...
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
৪ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৫ দিন আগে