
অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে নানা তথ্য ফাঁস হয়েছে। তবে সবচেয়ে বড় আপগ্রেডটি আসতে পারে এর ব্যাটারিতে।
বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।
বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।
আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এত বড় ব্যাটারি আপগ্রেড অ্যাপলের জন্য সাধারণত বিরল। তাই এ তথ্য কিছুটা সন্দেহের চোখেও দেখা হচ্ছে। যদিও সেটসুনা ডিজিটাল নামের এই লিকার অতীতে নির্ভরযোগ্য তথ্য দিয়েছেন, তবু এখন পর্যন্ত অন্য কোনো সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে যেসব তথ্য ফাঁস হয়েছে, তাতে দেখা যাচ্ছে আইফোন ১৭ প্রো ম্যাক্সে মূল পরিবর্তন হতে পারে ডিজাইনে। তবে চিপসেট, ক্যামেরায়ও উন্নয়ন আসার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যদি বড় ব্যাটারির মতো একটি ফিচার যোগ হয়, তাহলে এটি আগের মডেলের তুলনায় বাস্তবিক অর্থেই একটি বড় আপগ্রেড হতে পারে।
অন্যান্য মডেলেও পরিবর্তন
এই লিকার শুধু প্রো ম্যাক্স মডেল নিয়ে কথা বললেও যদি এটি সত্যি হয়, তাহলে আইফোন ১৭ সিরিজের অন্যান্য মডেলেও ব্যাটারি বড় হতে পারে বলে আশা করা যায়।
সবকিছু ঠিক থাকলে অ্যাপল তাদের নতুন ফোন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। তখনই জানা যাবে এই ব্যাটারির আপগ্রেড সত্যি কি না।
তথ্যসূত্র: ম্যাশাবল ও টেকরেডার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে