
মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বহুল পরিচিত ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ বা বিএসওডি (BSOD) বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার একটি ব্লগ পোস্টে জানিয়েছে, উইন্ডোজ ১১-তে পুরোনো নীল রঙের ওই ত্রুটিপূর্ণ স্ক্রিনের জায়গায় আসছে নতুন কালো রঙের ‘আনএক্সপেক্টেড রিস্টার্ট স্ক্রিন’।
নতুন এই স্ক্রিন দেখতে অনেকটা উইন্ডোজ আপডেটের সময় দেখানো কালো স্ক্রিনের মতোই হবে। তাতে থাকছে স্টপ কোড ও ত্রুটিপূর্ণ সিস্টেম ড্রাইভারের তথ্য, যা আগের স্ক্রিনে সব সময় দেখা যেত না। নতুন আপডেটের পর উইন্ডোজে নীল রঙের স্ক্রিনে ‘স্যাড’ ইমোজি টি আর দেখা যাবে না।
এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়। বরং এটি মাইক্রোসফটের নতুন ‘উইন্ডোজ রিসিলিয়েন্সি ইনিশিয়েটিভের (ডব্লিউআরআই) অংশ। গত বছর ‘ক্রাউডস্ট্রাইক’-এর একটি দুর্ঘটনায় বিশ্বজুড়ে ৮০ লাখের বেশি উইন্ডোজ মেশিন এবং ডিজিটাল বোর্ডে হঠাৎ স্যাড ইমোজিসহ সেই নীল স্ক্রিন দেখা যায়। এরপর থেকেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছে মাইক্রোসফট।
মাইক্রোসফট বলছে, নতুন এই স্ক্রিন ব্যবহারকারীদের ‘সহজ’ ও ‘দ্রুত’ কম্পিউটার চালুর পথ খুলে দেবে। প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম সিকিউরিটির সহসভাপতি ডেভিড ওয়েস্টন ‘দ্য ভার্জ’কে বলেন, ‘এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো আরও স্পষ্টভাবে তথ্য উপস্থাপন এবং সমস্যার মূল জায়গায় দ্রুত পৌঁছানো, যাতে দ্রুত সমাধান সম্ভব হয়।’
মাইক্রোসফট জানিয়েছে, ‘আগামী গ্রীষ্মেই’ (জুন-আগস্ট) উইন্ডোজ ১১তে নতুন বিএসওডি স্ক্রিন চালু হচ্ছে। একই সময়ে অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসেও আসছে নতুন রূপ, যা উইন্ডোজ ১১-এর নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
এর সঙ্গে থাকছে ‘কুয়িক মেশিন রিকোভারি’ (কিউএমআর) নামের নতুন ফিচার, যা এমন পিসিগুলো দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করবে, যেগুলো বুট করতে পারে না।
এ ছাড়া আরও কিছু ফিচারও যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে—
কানেক্টেড ক্যাশ: এটি ইন্টারনেট ব্যান্ডউইথ সাশ্রয় করবে।
ইউনিভার্সাল প্রিন্ট: ব্যবহারকারী যেকোনো অনুমোদিত প্রিন্টারে যেকোনো স্থান থেকে প্রিন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
হটপ্যাচ: প্রতি মাসে গুরুত্বপূর্ণ সিকিউরিটি আপডেট ইনস্টল করবে, তাও আবার রিস্টার্ট ছাড়াই।
উইন্ডোজ ৩৬৫ রিভার্স: ব্যবহারকারীরা এতে সাময়িকভাবে একটি প্রস্তুতকৃত ক্লাউড পিসি ব্যবহার করতে পারবেন।
তবে পুরোনো উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সেই পুরোনো ব্লু স্ক্রিন, স্যাড ইমোজি, সাদা লেখা ও কিউআর কোড ঠিকই থাকছে।
তথ্যসূত্র: টমস হার্ডওয়্যার

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২১ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৩ দিন আগে