
প্রযুক্তি জগতে বড়সড় এক পরিবর্তনের পথে হাঁটছে গুগল। কোম্পানিটি তাদের দুটি অপারেটিং সিস্টেম—ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড—একত্রিত করার পরিকল্পনা করছে এমন গুঞ্জন অনেকে আগেই ছিল। এবার সেই সম্ভাবনার সুনির্দিষ্ট ইঙ্গিত দিলেন গুগলের এক শীর্ষ নির্বাহী।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকরেডারের এক সাংবাদিকের সঙ্গে আলোচনা করেন অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম বিভাগের প্রেসিডেন্ট সামির সমাৎ। আলোচনার সময় প্রথমে তিনিই সাংবাদিককে প্রশ্ন করেন—‘কেন তিনি (সাংবাদিক) অ্যাপল ওয়াচ, আইফোন এবং ম্যাকবুক ব্যবহার করছেন?’ এ প্রশ্ন করার কারণও তিনি ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আমি এই প্রশ্ন করেছি; কারণ, আমরা ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছি। আমি জানতে চাই মানুষ আজকাল কীভাবে তাদের ল্যাপটপ ব্যবহার করছে এবং কী ধরনের কাজ করছে।’
সমাতের এই বক্তব্যকে গুগলের তরফ থেকে প্রথমবারের মতো ক্রোমওএস ও অ্যান্ড্রয়েড একীভূত করার পরিকল্পনার প্রকাশ্য স্বীকৃতি হিসেবে ধরা যেতে পারে।
গুগলের এই পরিকল্পনার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে অ্যান্ড্রয়েডে বড় স্ক্রিনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—পূর্ণাঙ্গ ডেস্কটপ মোড, ডেস্কটপ উইন্ডো ব্যবস্থা, বাহ্যিক মনিটর ব্যবস্থাপনার উন্নয়ন এবং স্ক্রিন আকার অনুযায়ী অ্যাপগুলোর ফিচার ও আইকোন মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই ফিচারগুলো অ্যান্ড্রয়েডকে ল্যাপটপ বা বড় ডিসপ্লে ডিভাইসের জন্য আরও উপযোগী করে তুলছে।
এদিকে, পাঠকদের একাংশ গুগলের এই পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক পাঠক মনে করেছেন যে ক্রোমওএসকে অ্যান্ড্রয়েডে একীভূত করা উচিত। তবে, অনেকেই মনে করছেন এটি ভুল সিদ্ধান্ত এবং গুগল প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করতে পারবে না।
আরও কিছু পাঠক উদ্বেগ প্রকাশ করেছেন, এই একীভূতকরণ ক্রোমবুকের সফটওয়্যার আপডেটে প্রভাব ফেলতে পারে এবং হার্ডওয়্যারের জন্য বাড়তি চাহিদা সৃষ্টি করতে পারে।
তাই আপডেট নিশ্চয়তা এবং হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় সুনির্দিষ্টভাবে সমাধান করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

‘সিনামন বান’ কোড নামে পরিচিত অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে গত ১৬ জুন। প্রথমে গুগলের নিজস্ব পিক্সেল ডিভাইসে এটি পাওয়া গেলেও পর্যায়ক্রমে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও আপডেটটি আসবে।
২ ঘণ্টা আগে
নক্ষত্র, গ্রহ, গ্যাস, ধূলিকণাসহ আমরা যেসব বস্তু দেখতে পাই, তা পুরো মহাজগতের মোট ভর ও শক্তির মাত্র ৫ শতাংশ। এর বাকি অংশজুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। এর প্রকৃতি এখনো অনেকটাই অজানা। এই অজানাকে ভেদ করতে, সেখানে কী আছে...
২ ঘণ্টা আগে
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল সোমবার জানিয়েছে, তারা ছয়টি বড় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোর জন্য তৃতীয় পক্ষের কাছ থেকে আরও ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সংগ্রহের লক্ষ্যে কম্পিউট-ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম চালু করা।
৩ ঘণ্টা আগে
উন্নত প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা দখলের লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীনের শীতল যুদ্ধ আবারও এক নতুন মোড় নিয়েছে। মানব আকৃতির রোবট রপ্তানিকারক সবচেয়ে বড় দেশ চীন এবার যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা খেয়েছে।
৩ ঘণ্টা আগে