ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবের মতো অ্যান্ড্রয়েড ফোনেও ক্রোম ব্রাউজারে ট্যাব মিনিমাইজ করা যাবে। এর জন্য ‘মিনিমাইজ ট্যাব’ ফিচার নিয়ে এল গুগল। অ্যাপ ও ওয়েবসাইট একই সঙ্গে দেখার জন্য ফিচারটি চালু করা হয়েছে। ফিচারটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করে।
কোনো অ্যাপে পাঠানো লিংকে ট্যাপ করলে সরাসরি ক্রোম ব্রাউজার খুলে যায়। আর অ্যাপটি বন্ধ হয়ে যায়। কিন্তু নতুন ফিচারের মাধ্যমে লিংক খোলার পর তা মিনিমাইজ করে রাখতে পারবেন। সেসময় অ্যাপটির ওপরের একটি ছোট উইন্ডোতে ক্রোম ব্রাউজারের ট্যাবটি দেখা যাবে। এটি অনেকটা ফ্লোটিং উইন্ডোর মতো কাজ করবে। একে টেনে স্ক্রিনের যেকোনো স্থানে রাখা যাবে। ‘পিকচার ইন পিকচার’ (পিআইপি) উইন্ডো ব্যবহার করে ফিচারটি কাজ করে।
তবে বর্তমানে ফিচারটি শুধু জিমেইল, চ্যাটসের মতো গুগলের অ্যাপগুলো সঙ্গে কাজ করবে। যেসব অ্যাপ লিংক খোলার জন্য গুগল ক্রোম ব্যবহার করে ফিচারটি শিগগিরই সেসব অ্যাপেও সমর্থন দেবে। তবে মেটার ইনস্টাগ্রামের মতো যেসব প্ল্যাটফর্মের নিজস্ব ব্রাউজার রয়েছে সেগুলোতে সমর্থন দেবে না।
ফিচারটি যেভাবে কাজ করে
১. ফিচারটি ব্যবহারের জন্য গুগল ক্রোমের সর্বশেষ সংস্করণটি ফোনে ইনস্টল করতে হবে।
২. এরপর গুগল চ্যাটসের মতো অন্য কোনো গুগল অ্যাপে শেয়ার করা লিংকে ট্যাপ করতে হবে।
৩. ট্যাপ করার ফলে লিংকটি ক্রোম ব্রাউজারে চালু হবে।
৪. এরপর ওপর দিকে বাম পাশে ‘ক্লোজড’ (X) বাটনের পাশে তীর চিহ্নটিতে ট্যাপ করুন। এর ফলে ক্রোম ব্রাউজারটি মিনিমাইজ হয়ে একটি ছোট উইন্ডো হিসেবে অন্য অ্যাপের ওপরে দেখা যাবে।
৫. আবার ক্রোম ট্যাবটি স্ক্রিন জুড়ে দেখতে চাইলে মিনিমাইজ করা উইন্ডোতে ট্যাপ করুন।
এই ফিচারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফিচারটি মাধ্যমে সব ওয়েবসাইট মিনিমাইজ করে দেখা যাবে না। এ ছাড়া মিনিমাইজ থাকা উইন্ডোতে কনটেন্টগুলো শুধু দেখাই যাবে, এই উইন্ডো থেকে কোনো কাজ করা যাবে। মিনিমাইজ থাকা ওয়েবসাইটের কোনো অপশনে ট্যাপ করলে ট্যাবটি বড় হয়ে পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে।
তথ্যসূত্র:অ্যান্ড্রয়েড পুলিস

ফেসবুক এখন অর্থ আয়ের মাধ্যম। এখানে সুন্দর ও অর্থবহ কনটেন্ট তৈরি করে আয় করা যায়। এর জন্য কিছু কাজ করা জরুরি। ফেসবুক ক্রিয়েটর ক্লাব তাদের কমিউনিটিতে আয় বাড়ানোর বিভিন্ন পথ দেখিয়ে দেয়। সেখান থেকে আগ্রহীদের জন্য কিছু টিপস থাকল।
৪১ মিনিট আগে
অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান-প্রদান আরও সহজ ও দ্রুত করতে গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘ট্যাপ টু শেয়ার’ ফিচার। কুইক শেয়ার প্রটোকলের ওপর ভিত্তি করে তৈরি এই ফিচারের মাধ্যমে দুটি সামঞ্জস্যপূর্ণ অ্যান্ড্রয়েড ফোন কাছাকাছি এনে সহজে কন্টাক্ট, ছবি ও ভিডিও বিনিময় করা যাবে।
২ ঘণ্টা আগে
অনলাইন নিরাপত্তা এবং নিজস্ব ব্যক্তিগত তথ্য সাইবার অপরাধীদের হাত থেকে মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে অসম্ভব কিছুই না। একটু সতর্কতাই সাইবার দুনিয়ায় আপনার তথ্য সুরক্ষিত রাখতে পারে। এ জন্য যা করতে পারেন—
২ ঘণ্টা আগে
বাংলাদেশে একের পর এক তথ্য ফাঁসের (ডেটা ব্রিচ) ঘটনা সামনে আসছে। তবে এসব ঘটনার বেশির ভাগই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেরা শনাক্ত করতে পারছে না। এতে শুধু নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই নয়, দেশের প্রতিষ্ঠানগুলোর ডেটা সুরক্ষা ও নজরদারি সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
৭ ঘণ্টা আগে