চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে অ্যাপলের ৩৫তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)। অ্যাপল এক ঘোষণায় জানায়, আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠেয় এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে।
২০২০ সাল থেকে ডেভেলপাররা এই অনলাইন সম্মেলনে বিনামূল্যে যুক্ত হতে পারেন। এবারও এর ব্যতিক্রম হবে না। ডব্লিউডব্লিউডিসিতে বিভিন্ন অনলাইন সেশন হবে। ফলে এর মাধ্যমে নতুন ফিচার ও সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন ডেভেলপার।
এই সম্মেলন অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে। এ ছাড়া পুরো সপ্তাহজুড়ে অ্যাপল ভিডিও ও তথ্যও শেয়ার করবে।
ডব্লিউডব্লিউডিসি ২০২৪ একটি অনলাইন ইভেন্ট হলেও নির্বাচিত ডেভেলপার ও ছাত্রদের জন্য একটি বিশেষ ইভেন্টের পরিকল্পনা করছে অ্যাপল। এই ইভেন্ট ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপল পার্ক ক্যাম্পাসে ১০ জুন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ‘অ্যাপল পার্ক’এর মূল বক্তব্য, স্টেট অফ দা ইউনিয়ন প্রেজেন্টেশন দেখতে পারবে। পাশাপাশি অ্যাপল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ডেও যোগ দিতে পারবেন।
বর্তমান অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের সদস্যরা, অ্যাপল উদ্যোক্তা ক্যাম্পের প্রাক্তন ছাত্র, পূর্বের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ বিজয়ীরা ও বর্তমান অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের সদস্যরা অ্যাপল পার্ক ইভেন্টে যুক্ত হতে পারে। অ্যাপল একটি লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের বেছে নেয়।
ডব্লিউডব্লিউডিসির তারিখ ঘোষণার পর সাধারণ সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ শুরু করে অ্যাপল। তবে চ্যালেঞ্জটি এই বছরের শুরুতে চালু করা হয়। আজ ২৮শে মার্চ এই চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা হতে পারে।
বিজয়ীরা ‘অ্যাপল পার্ক’-এ বিশেষ ইভেন্টে যোগদানের জন্য যোগ্য হবেন এবং ৫০ জন বিশিষ্ট বিজয়ীকে তিন দিনের অভিজ্ঞতা অর্জনের জন্য কুপারটিনোতে আমন্ত্রণ জানানো হবে।
ডেভেলপারদের ইমেইল, অ্যাপল ডেভেলপার অ্যাপ এবং অ্যাপল ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউডিসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে অ্যাপল।
গত বছর, ডব্লিউডব্লিউডিসির ২৩ এর সময় ভিশন প্রো হেডসেট উন্মোচন করেছিল অ্যাপল। এই ডিভাইসটি যা প্রযুক্তি বিশ্বে ইন্টারনেটে ঝড় তুলেছিল ৷ এবার, অ্যাপল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নজর কাড়তে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার

আকাশপথে বৃহৎ আকারের চালকবিহীন পরিবহন তৈরির ক্ষেত্রে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে চীন। দেশটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘এইচএইচ-২০০’ (HH-200) নামের ‘আনম্যানড’ আকাশযানটি আজ বুধবার সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে।
২ দিন আগে
কোডিং দুনিয়ায় ফিরে গেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও টেক জায়ান্ট মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। এমনকি আগে যে ডেস্কে কাজ করতেন, সেই ডেস্কও পাল্টে ফেলেছেন তিনি। বসছেন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কর্মরত গবেষকদের সঙ্গে।
২ দিন আগে
ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল ইরানপন্থী একটি গোষ্ঠীর চ্যানেল তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। চ্যানেলটি লেগো-থিমযুক্ত অ্যানিমেশনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ দিন আগে
একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
৬ দিন আগে