নিজের বা অন্যের ছবি ব্যবহার করে ইনস্টাগ্রামে স্টিকার তৈরি করা যাবে। স্টিকারগুলো স্টোরি ও রিলসে ব্যবহার করা যাবে। শিগগিরই এই ফিচার ইনস্টাগ্রামে যুক্ত হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেডটস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
নতুন এই টুল ছবির বিষয়বস্তু শনাক্ত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে দেবে। এর ফলে ইনস্টাগ্রামে ব্যবহারের জন্য সহজে স্টিকার তৈরি হবে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির চ্যানেলে স্টিকার তৈরির টুলটির ব্যবহার দেখিয়ে দেওয়া হয়।
ব্যবহারকারীর নিজস্ব গ্যালারির ছবি ছাড়াও প্ল্যাটফর্মটির যেসব ছবি থেকে স্টিকার তৈরি করা যাবে, তা দেখাবে ইনস্টাগ্রাম। মোসোরি এ বিষয়ে আর কোনো তথ্য দেননি। এই ফিচার পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এবছর এআইভিত্তিক স্টিকার তৈরির সুবিধা আনে মেটা। কিছু নির্দেশনার মাধ্যমে পছন্দমতো স্টিকার তৈরি করা যাবে। মেটার লামা ২ ল্যাঙ্গুয়েজ মডেল ও ইমু ইমেজ জেনারেশন মডেল ব্যবহার করে ফিচারগুলো কাজ করে।

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে