ল্যাপটপের জগতে অ্যাপলের ম্যাকবুক প্রো প্রতিবছর সেট করে দেয় নতুন স্ট্যান্ডার্ড। তারই ধারাবাহিকতায় নতুন জেনারেশনের ম্যাকবুক প্রো লঞ্চ করল অ্যাপল।
১৪ ও ১৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এম২ সিরিজের চিপস। এ ছাড়া নতুন বছরের শুরুতেই ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার এনেছে মার্কিন সংস্থাটি। এই কম্পিউটারেও এম২ সিরিজের চিপস আছে। এম২ ছাড়াও এম২ প্রো চিপসে কেনা যাবে ম্যাক মিনি। অন্যদিকে ১৪ ও ১৬ ইঞ্চি মডেলের অ্যাপল ম্যাকবুক প্রো-তে থাকছে এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপস। ২৪ জানুয়ারি থেকে কোম্পানিটির অফিশিয়াল স্টোর থেকে ২৭টি দেশে এই ল্যাপটপ ও কম্পিউটার বিক্রি শুরু করবে অ্যাপল।
এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপ-চালিত ম্যাকবুক প্রো ১৪ ও ১৬ ইঞ্চি সংস্করণ পাওয়া যাবে। এটি এম১ ভ্যারিয়েন্টের চেয়ে ২০ শতাংশ বেশি দ্রুত গতির সিপিইউ পারফরম্যান্স দেবে। এ ছাড়া ৩০ শতাংশ বেশি দ্রুতগতির জিপিইউ পারফরম্যান্স পাওয়া যাবে নতুন চিপগুলোতে। উভয় আকারের জন্য তিনটি করে প্রিসেট অপশন রেখেছে অ্যাপল, যা কিনতে পারবেন ক্রেতারা। আবার চাইলে নিজের সুবিধামতো প্রসেসর, মেমোরি ও স্টোরেজ অপশন বেছে নেওয়ার সুযোগও রয়েছে।
এম২ প্রো চিপে চলা ম্যাকবুকটিতে ৮ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট, ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অন্য দিকে এম২ ম্যাক্স চিপে চলা ম্যাকবুকে রয়েছে ১০ কোর সিপিইউ, ১৬ কোর জিপিইউসহ ১৬ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ম্যাকবুকগুলোতে থান্ডারবোল্ট ৪ পোর্টের পাশাপাশি একটি করে ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।
ম্যাকবুক প্রোর ২০২৩ মডেলে ব্যাটারি লাইফের উন্নতি এসেছে নতুন প্রসেসরের কল্যাণে। ১৪ ইঞ্চি ম্যাকবুক মডেলে ১৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১২ ঘণ্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং উপভোগ করা যাবে একবার ফুল চার্জে। অন্যদিকে ১৬ ইঞ্চি মডেলে ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক ও ১৫ ঘণ্টা ওয়্যারলেস ওয়েব ব্রাউজিং পাওয়া যাবে।
নতুন ম্যাকবুক প্রো মডেলগুলোতে উন্নত কানেকটিভিটি ফিচার পাওয়া যাবে। ওয়াই-ফাই-৬-এর কল্যাণে এখানে ফাস্টার ওয়্যারলেস কানেকটিভিটি পাওয়া যাবে। আবার এদের এইচডিএমআই ২ দশমিক ১ স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়েছে, যা ৮কে ৬০ হার্জ ও ৪কে ২৪০ হার্জ সাপোর্ট করবে। ভ্যারিয়েন্টভেদে ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি পাওয়া যাবে আনুমানিক ২ লাখ ২০ হাজার, ২ লাখ ৭৫ হাজার ও ৩ লাখ ২০ হাজার টাকার মধ্যে। আর বিভিন্ন ভ্যারিয়েন্টের ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো পাওয়া যাবে ২ লাখ ৭৫ হাজার, ৩ লাখ এবং ৩ লাখ ৯০ হাজার টাকার মধ্যে। সব মডেল অ্যাপল অনলাইন স্টোরের মাধ্যমে কনফিগার করা যাবে।
সূত্র: অ্যাপল

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। তবে গত ডিসেম্বরে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা মানছে না দুই-তৃতীয়াংশেরও বেশি কিশোর-কিশোরী। এমন তথ্যই উঠে এসেছে একটি জরিপে।
৭ ঘণ্টা আগে
চার্জিং ক্যাবল সম্ভবত সবচেয়ে অবহেলিত একটি প্রযুক্তি পণ্য। যতক্ষণ না ছিঁড়ে যায় বা ফোন চার্জ হওয়া বন্ধ হয়ে যায়, ততক্ষণ এর গুরুত্ব কেউ বোঝে না। কিন্তু আপনি কি জানেন, আপনার অজান্তেই করা ছোট ছোট কিছু ভুল আপনার দামি ক্যাবলটির অকাল মৃত্যু ঘটাচ্ছে? ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর অ্যাডভান্সড লাইফ
১ দিন আগে
যুক্তরাষ্ট্রে কর্মরত প্রায় সাত শতাংশ কর্মীকে স্বেচ্ছায় অবসর (ভলান্টারি বাইআউট) বেছে নিতে বলেছে মার্কিন ধনকুবের বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে কর্মীসংখ্যা কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
২ দিন আগে
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে নতুন এক ধরনের ট্র্যাকিং সফটওয়্যার ইনস্টল করছে। এর মাধ্যমে কর্মীদের মাউসের নড়াচড়া, ক্লিক এবং কি-বোর্ডের প্রতিটি কি-স্ট্রোক রেকর্ড করা হবে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলকে মানুষের কাজের ধরন শেখানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বার্তা
৫ দিন আগে