
চ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি মডেল সবচেয়ে উপযোগী হবে। ফলে ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিয়ে আরও কার্যকরভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
ওপেএআইয়ে এই আনুষ্ঠানিক পরামর্শ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের চোখে পড়েছে। এই পরামর্শটি লুকিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের (প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য) একটি সহায়ক নথির ভেতরে। তবে এতে থাকা বেশির ভাগ নির্দেশনা সব ধরনের ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।
জিপিটি–৪ ও
ওপেনএআই বলছে, দৈনন্দিন কাজ যেমন—ব্রেনস্টর্মিং, লেখা প্রুফরিডিং, ইমেইল খসড়া তৈরি বা কোনো প্রকল্পের পরিকল্পনা তৈরির মতো কাজে জিপিটি–৪ও ব্যবহার করাই ভালো। চাইলে ব্যবহারকারীরা এতে চিত্র বা স্ক্রিনশট আপলোড করেও সাহায্য পেতে পারেন।
সহানুভূতিশীল ও সৃজনশীল কাজে জিপিটি ৪.৫
চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনলে জিপিটি ৪.৫ মডেলটি ব্যবহার করা যায়। ওপেনএআই-এর মতে, যেসব কাজে আবেগ-সংবেদনশীলতা, স্পষ্ট যোগাযোগ এবং সৃজনশীলতা জরুরি, সেখানে জিপিটি ৪.৫ ব্যবহার করা উচিত। যেমন: এআই নিয়ে একটি আকর্ষণীয় লিংকডিন পোস্ট তৈরি, নতুন ফিচার চালুর সময় পণ্যের বিস্তারিত তথ্য লেখা বা গ্রাহককে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ জানিয়ে চিঠি লেখার মতো কাজ।
ওপেনএআইয়ের রিজনিং মডেল
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। যেসব কাজে একাধিক ধাপে চিন্তা করা লাগে, সেগুলোর জন্য ওপেনএআই-এর ‘রিজনিং মডেল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রিজনিং মডেলগুলোর মধ্যে ‘ও৩’ মডেলটি সবচেয়ে উন্নত। এটি মার্কেট বিশ্লেষণ, ব্যবসা কৌশল তৈরি, উন্নত কোডিং ও ডেটা বিশ্লেষণের মতো কাজের জন্য উপযুক্ত।
অন্যদিকে ‘ও ৪ মিনি’ এবং ‘ও ৪ মিনি হাই’ তুলনামূলকভাবে দ্রুত প্রযুক্তিগত কাজের জন্য তৈরি। যেমন: সিএসভি ফাইল থেকে তথ্য নেওয়া, কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ সংক্ষেপে লেখা বা কঠিন অঙ্ক ধাপে ধাপে বোঝানোর মতো কাজে এগুলো ব্যবহারযোগ্য।
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা
সব ব্যবহারকারী ও৪ মিনি ব্যবহার করতে পারলেও, ও৩ এবং ও৪ মিনি–হাই ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। ফ্রি ব্যবহারকারীরা কেবল সীমিতভাবে ও৪ মিনি ব্যবহার রতে পারবেন।
বর্তমানে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাদের জন্য ওপেনএআই-এর এই নির্দেশনা বেশ কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: লাইফ হ্যাকার

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে