
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়। গতকাল শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের কোনো কর্মচারী এ ঘটনার সঙ্গে যুক্ত বলে প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অধিকাংশ নথি ২০২৪ সালের ফাঁস হতে পারে, তবে এগুলো হয়তো ডার্ক ওয়েবে পোস্ট করার আগে পরিবর্তিতও হতে পারে।
তাইওয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিস্টেম পুনরায় পর্যালোচনা ও শক্তিশালী করার পরিকল্পনাও ঘোষণা করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।
এ ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাকে সামনে এনেছে এবং বিষয়টি নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে।
সম্প্রতি তাইওয়ানের বিশ্বখ্যাত সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি থেকে গোপন প্রযুক্তি চুরির সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে প্রসিকিউশন দল। জাতীয় নিরাপত্তা-সম্পর্কিত এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, যা গ্লোবাল টেক ইন্ডাস্ট্রির জন্য এক বড় সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে, কিছু সাবেক ও বর্তমান কর্মচারী অবৈধভাবে সংস্থার গোপন কোর প্রযুক্তি হাতিয়ে নিয়েছেন। সংশ্লিষ্ট ছয়জনের মধ্যে দুজন জামিনে মুক্তি পেয়েছেন এবং একজনকে পরে ছাড়া হয়েছে। গত ২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে তাঁদের ঘর ঘরে অভিযান চালানো হয়। বর্তমানে তদন্ত চলছে; এই তথ্য অন্য কোনো পক্ষের কাছে ফাঁস হয়েছে কি না তা নির্ধারণের জন্য।
আরও খবর পড়ুন:

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে