
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের প্রধান নির্বাহী পাভেল দুরভ ফ্রান্স সরকারের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। ফ্রান্সের একটি আদালতের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট পলিটিকো জানায়, ২০২৪ সালের আগস্টে ফ্রান্সে দুরভকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়—টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অর্থ পাচার ও শিশু যৌন নির্যাতনের মতো অপরাধে তিনি পরোক্ষভাবে সহায়তা করেছেন।
জানুয়ারিতে দুরভ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। তাঁর দাবি, সেখানকার বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার জন্য যাচ্ছিলেন। তবে দুরভের যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুরোধটি ফ্রান্সের প্যারিস প্রসিকিউটরের দপ্তর ২০২৫ সালের ১২ মে তারিখে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। তবে ফরাসি কর্তৃপক্ষ বলছে, সেই সফর ‘জরুরি বা যৌক্তিক নয়।’ এর আগে ২০২৫ সালের ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দুবাই ভ্রমণের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। এটি ছিল ফ্রান্স ত্যাগের একমাত্র অনুমোদিত সময়।
টেলিগ্রাম এক বিবৃতিতে জানায়, তারা ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিস আইনসহ (ডিএসএ) সব নিয়ম মেনে চলছে এবং প্ল্যাটফর্মের মডারেশন বা তদারকি ব্যবস্থা ‘শিল্প মানের’ ও ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে টেলিগ্রাম ঘোষণা দেয়, তারা নির্ধারিত আইনি অনুরোধের ভিত্তিতে ব্যবহারকারীর আইপি ঠিকানা ও ফোন নম্বর সরবরাহ করবে। এর আগে এই তথ্য গোপন রাখার নীতিতেই তারা চলছিল।
পরবর্তীতে ডিসেম্বরে তারা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ওয়াচ ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বে যায়। সংস্থাটির সরঞ্জাম ব্যবহার করে টেলিগ্রাম তাদের প্ল্যাটফর্মে শিশু পর্নোগ্রাফি-বিষয়ক লিংক বন্ধ করার প্রক্রিয়া শুরু করে।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে টেলিগ্রাম কর্তৃপক্ষ হয়তো ফ্রান্সসহ ইউরোপীয় দেশের নজরদারির মুখে নিজেদের অবস্থান ব্যাখ্যা ও শিথিল করার চেষ্টা করছে।
দুরভের ফ্রান্সভিত্তিক আইনজীবীরা পলিটিকোর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থিত তাঁর মুখপাত্রের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
রাশিয়ায় জন্মগ্রহণকারী দুরভ বর্তমানে ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের নাগরিক।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১১ ঘণ্টা আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে