
সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে নতুন একটি টিজার প্রকাশ করেছে রয়্যাল অ্যানফিল্ড। এই টিজারের মাধ্যমে মোটরসাইকেল নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছে দিয়েছে, আগামী ৪ নভেম্বর তারা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের পর্দা উন্মোচন করবে।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, রয়্যাল অ্যানফিল্ড এমন এক দিনে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে, যার পরদিনই আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী বিষয়ক সম্মেলন ইআইসিএমএ-২০২৪ শুরু হবে। তাই নিশ্চিতভাবেই ইআইসিএমএ সম্মেলনে মোটরসাইকেলটির প্রদর্শনী করা হবে।
এর আগে গত জুলাইয়ে রয়্যাল অ্যানফিল্ডের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়ে যাওয়ার খবর দিয়েছিল এনডিটিভি। ফাঁস হওয়া ডিজাইনের পেটেন্ট অনুযায়ী, আধুনিক ক্ল্যাসিক এই মোটরসাইকেলটি হবে অনেকটা ববার-স্টাইলের রেট্রো বাইকের মতো।
পেটেন্ট ইমেজ থেকেই ধারণা করা হচ্ছে, ফুয়েল ট্যাংকের মতো ফ্রেমটি ওপরে উঠে গেছে। এর মধ্যে কিছু স্টোরেজ স্পেস থাকতে পারে। দ্বিতীয়ত, মোটরসাইকেলটির ব্যাটারি প্যাক এবং মোটর একসঙ্গে বলে মনে হয়েছে। ছবিটিতে দেখা গেছে, মোটরসাইকেলটিতে শুধুমাত্র চালকের আসনই আছে। তবে পেছনের অংশে গার্ড যুক্ত করার নকশা দেখা গেছে। এর মানে হলো—ওই মোটরসাইকেলে চাইলে একটি পিলিয়ন সিটও ব্যবহার করা যাবে।
মোটরসাইকেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো—এটিতে একটি গার্ডার ফর্ক ব্যবহার করতে দেখা গেছে। এ ধরনের গার্ডার কাঁটা ১০০ বছরেরও বেশি সময় আগে মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সাসপেন্সনের জন্য মোটরসাইকেলটির পেছনের অংশে একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরভাবে লুকানো একটি মনোশকও রয়েছে। তবে মোটরসাইকেলের টায়ারগুলোকে পাতলা বলে মনে হয়েছে। এমনটা হতে পারে যেন চাকাটি আরও জোরে এবং কম শক্তি ব্যবহার করেই ঘুরতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে সবগুলো বর্ণনাকেই অনুমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পণ্যটি পেটেন্ট ইমেজ থেকে ভিন্নও হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক থেকে দেড় বছরের মধ্যে Electrik 01 নামের ওই মোটরসাইকেলটি উৎপাদন শুরু হতে পারে এবং ২০২৬ সালের শুরুর দিকে এটিকে বাজারে আসতে পারে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে