
সম্প্রতি অ্যাপল নিয়ে এসেছে আইফোন ১৭ সিরিজ। এটি এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। নতুন সিরিজে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফিচার; যেমন সর্বাধুনিক ক্যামেরা, স্মার্ট প্রসেসর, আরও উন্নত ডিসপ্লে। তবে সাধারণ ব্যবহারকারীদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই—আইফোন ১৭ সিরিজের মোবাইল ফোনের ব্যাটারি টিকবে কতক্ষণ। কারণ, এই মোবাইল ফোন যতই আকর্ষণীয় বা পাতলা ডিজাইনের হোক না কেন, দিনের পর দিন ব্যবহার করতে গেলে দীর্ঘস্থায়ী ব্যাটারি গুরুত্বপূর্ণ।
আইফোন ১৭ সিরিজের ব্যাটারির পারফরম্যান্স
নতুন সিরিজের প্রতিটি মডেলের ব্যাটারি ভিডিও প্লেব্যাকের সময় ও স্ট্রিমিং ক্ষমতা আলাদা।
এই তালিকা থেকে সহজে বোঝা যাচ্ছে, এই সিরিজের দীর্ঘ ব্যাটারি লাইফ আইফোন ১৭ প্রো ম্যাক্সের। তবে ব্যবহারকারীদের মনে রাখা জরুরি, ছবি তোলা, ভিডিও কল করা, গেম খেলা কিংবা অনলাইন স্ট্রিমিং করলে ব্যাটারির চার্জ অনেক দ্রুত শেষ হতে পারে।
আইফোন ১৭ সিরিজের ব্যাটারির ক্ষমতা
অ্যাপল অফিশিয়ালি তাদের ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার আওয়ার প্রকাশ করে না। তবে বিভিন্ন সূত্র থেকে সেই ধারণা পাওয়া যায়। ‘ম্যাকরিউমার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ সিরিজের ব্যাটারির বিস্তারিত হলো:
আগের মডেলের সঙ্গে তুলনা
নতুন আইফোনের ব্যাটারির ক্ষমতা আগের মডেলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, নতুন সিরিজ উল্লেখযোগ্যভাবে এগিয়ে।
আইফোন ১৭ সিরিজের ব্যাটারি আগের মডেলের তুলনায় আরও দীর্ঘায়িত, বিশেষ করে প্রো ম্যাক্স মডেলটি বড় ব্যাটারির কারণে অনেক এগিয়ে।
কোন মডেল বেছে নেবেন
যদি শুধু ব্যাটারি লাইফ গুরুত্বপূর্ণ হয়, তাহলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের কোনো বিকল্প নেই। তবে মোবাইল ফোনের আকার, ওজন, ভেতরের ফিচার এবং ক্যামেরার পারফরম্যান্সও বিবেচনা করতে হবে।
নতুন আইফোন ক্রয় করার আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের মডেলের ব্যাটারির পারফরম্যান্সের সঙ্গে নতুন মডেলের তুলনা করে দেখুন। এর মধ্য দিয়ে আপনি নির্ধারণ করতে পারবেন, কোন মডেলের আইফোন আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত হবে।
সূত্র: সিনেট

এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
২ দিন আগে
নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে