
অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা একসঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন প্রোতে অভিন্ন ইন্টারফেস নিশ্চিত করবে।
ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছে, আইওএস ১৯-এ যুক্ত হতে যাওয়া ব্যাটারি টুলটি ব্যবহারকারীর আইফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ও পরিষেবার বিদ্যুৎশক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এতে ব্যাটারির ব্যয় কমবে এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে।
এ ছাড়া নতুন আইওএসের লক স্ক্রিনে যুক্ত হতে যাচ্ছে নতুন চার্জিং নির্দেশক। এই নির্দেশকের মাধ্যমে বোঝা যাবে, ফোন পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে।
নতুন এআই টুলটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্যাকেজের অংশ হিসেবে কাজ করবে এবং এটি অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি ব্যবহারের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। অ্যাপলের বিশ্বাস, এ তথ্যই যথেষ্ট যেন এআই সঠিকভাবে বুঝতে পারে কখন কোন অ্যাপ বা পরিষেবার শক্তি ব্যবহার কমিয়ে দেওয়া প্রয়োজন।
গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ এয়ারে এই এআই ব্যাটারি ফিচার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আলট্রা-স্লিম বা হালকা-পাতলা ডিজাইনের এই ফোনে ব্যাটারির জায়গা সীমিত হওয়ায়, সফটওয়্যার নির্ভরভাবে ব্যাটারির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে অ্যাপল।
এ ছাড়া, আইওএস ১৯ এ থাকছে বড় রকমের ইউজার ইন্টারফেস পরিবর্তন। অ্যাপলের নতুন ডিজাইন ভাষা ‘সোলেরিয়াম’ নামে পরিচিত এবং এটি ভিশনওএস থেকে অনুপ্রাণিত। নতুন এই ডিজাইনে আইকন, মেনু ও বাটনে থাকবে কাচের মতো স্বচ্ছ, কোমল এবং ত্রিমাত্রিক অনুভূতি।
আইওএস ১৯ ও ম্যাকওএস ১৬তেও একই ডিজাইন চালু হচ্ছে। ফলে অ্যাপ, আইকন ও উইন্ডোর ধরন ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস এবং ভিশনওএসে প্রায় একই রকম দেখাবে।
অ্যাপল সম্ভবত জুন মাসে তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে আইওএস ১৯ উন্মোচন করবে। তবে এই আপডেট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
তথ্যসূত্র: টেকস্পট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
৩ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
৩ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
৩ দিন আগে