
চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড ফিচারের জন্য গতকাল সোমবার নতুন আপডেট নিয়ে এল ওপেনএআই। কোম্পানিটির মতে, এই আপডেটের মাধ্যমে চ্যাটজিপিটির ভয়েস ফিচারটি আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে। এর সঙ্গে কথোপকথনের সময় ব্যবহারকারীরা কম বিরক্ত হবেন।
চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোড চালু হওয়ার পর ফিচারটি চালু হলে কিছু ব্যবহারকারী একটি সমস্যার সম্মুখীন হন। যেমন: ব্যবহারকারীদের কথা শেষ হওয়ার আগেই চ্যাটজিপিটি নিজেই কথা বলতে শুরু করত। এ জন্য বাক্য দ্রুত শেষ করার চেষ্টা করতেন অনেকেই। এসব কারণে ব্যবহারকারীদের কাছে ফিচারটি বিরক্তিকর হয়ে ওঠে। তবে নতুন আপডেটে এই সমস্যা সমাধানের দাবি করছে ওপেনএআই।
এক ভিডিও পোস্টে প্রযুক্তি গবেষক মানুকা স্ট্রাট্টা জানিয়েছেন, এই আপডেট চ্যাটজিপিটির ভয়েস মোডে একটি ‘ভালো ব্যক্তিত্ব’ এনেছে এবং এখন এটি আগের তুলনায় অনেক কম বিরক্ত করবে। এর ফলে ব্যবহারকারীরা আরও সময় পাবেন তাঁদের চিন্তা গুছিয়ে নেওয়ার জন্য এবং তাঁরা সব সময় কথা বলার চাপ অনুভব করবেন না।’
তিনি আরও বলেন, ‘চ্যাটজিপিটি এখন আরও স্বাভাবিক, আকর্ষণীয় সরাসরি সুরে কথা বলে, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করে তোলে।’
চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইবারদের জন্য প্রথম এই ফিচার চালু হয় ২০২৪ সালের মে মাসে। সেপ্টেম্বর মাসে সব প্লাস ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হয়। গত নভেম্বরে ওপেনএআই এটি সব প্রো এবং ফ্রি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়। ফলে চ্যাটজিপিটি মোবাইল অ্যাপের ভয়েস ইনপুটের মাধ্যমে সহজেই চ্যাটবটের সঙ্গে আলোচনা করা যায়।
এদিকে ফ্রি ব্যবহারকারীরা জিপিটি৪ও মিনি মডেলটিও ব্যবহার করতে পারেন। তবে তাদের ব্যবহার সময় সীমিত থাকে, যা প্রতিদিন পরিবর্তিত হয়। তবে ২০ ডলারের সাবস্ক্রিপশনের মাধ্যমে প্লাস ব্যবহারকারীরা অনেক বেশি সময় কথা বলতে পারবেন এবং উন্নত জিপিটি৪ও মডেলটি ব্যবহার করতে পারবেন।
উন্নত ভয়েস মোড ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপটি খুলে মাইক্রোফোন আইকনের পাশে থাকা সাউন্ড-ওয়েভ আইকনে ট্যাপ করতে হবে। এরপর একটি বৃত্ত প্রদর্শিত হবে, যা নির্দেশ করবে চ্যাটজিপিটি শোনার জন্য প্রস্তুত। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেন একটি বাস্তব মানুষের সঙ্গে কথা বলছেন তেমন অনুভূতি পাবেন। তবে এটি বাস্তবে একটি জেনারেটিভ এআই।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে