
ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ওপর নজরদারির করার অভিযোগ আনা হয়েছে। কোম্পানিটি একটি নতুন ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করছে, যা ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো নিজস্ব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইনে ট্র্যাক করে। র্যাডবাউড ইউনিভার্সিটি এবং আইএমডিইএ নেটওয়ার্কসের এক গবেষণায় এসব তথ্য সামনে এসেছে।
এই ট্র্যাকার এমন অবস্থায়ও কাজ করে, যখন ব্যবহারকারী কোনো মোবাইল ব্রাউজারে ফেসবুক বা ইনস্টাগ্রামে লগইন করা নেই, ইনকগনিটো বা প্রাইভেট ব্রাউজিং মোডে আছেন, কুকিজ এবং ব্রাউজিং ডেটাও মুছে ফেলেছেন।
কাজ করে যেভাবে
লাখ লাখ ওয়েবসাইটে এমবেড (যুক্ত) করা হয়েছে ‘মেটা পিক্সেল’ নামের একটি স্ক্রিপ্ট (ছোট কোড বা প্রোগ্রাম), যা ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর সঙ্গে যোগাযোগ করে। এই স্ক্রিপ্ট আপনার ব্রাউজার এবং ফোন অ্যাপের মধ্যে ডেটা বিনিময় করে, যার মাধ্যমে তারা আপনাকে অনলাইনে ট্র্যাক করতে পারে। এমনকি যদি ব্রাউজারে কোনো অ্যাকাউন্ট লগইন করা না-ও থাকে।
এই পদ্ধতিতে ব্যবহারকারীর ব্রাউজারের তথ্য ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপে পাঠানো হয়। এরপর যদি আপনি ওই অ্যাপে লগইন করে থাকেন, তাহলে সেই তথ্য আপনার অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে ফেলা যায়।
যে কারণে এই ট্র্যাকিং করা হয়
এই ট্র্যাকিং মূলত বিজ্ঞাপনদাতাদের জন্য, যাতে তারা জানতে পারে তাদের বিজ্ঞাপন কতটা কার্যকর হয়েছে। মেটা ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এই পদ্ধতি ব্যবহার করছে। ইয়ানডেক্স ২০১৭ সাল থেকেই তাদের নিজস্ব স্ক্রিপ্ট ইয়ানডেক্স মেট্রিকা দিয়ে একই রকম কাজ করছে।
তবে এই গবেষণা প্রকাশের পর ৩ জুন ২০২৫ থেকে মেটা পিক্সেল স্ক্রিপ্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের কোডের বেশির ভাগ অংশ সরিয়ে ফেলা হয়েছে।
তবে ইয়ানপডেক্সের স্ক্রিপ্ট এখনো সক্রিয় এবং এটি প্রায় ৩০ লাখ ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে।
এই ট্র্যাকিং মূলত অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের লক্ষ্য করে করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েডের এমন বৈশিষ্ট্য ব্যবহার করে, যেগুলো ওয়েবসাইটকে ফোনে ইনস্টল করা অ্যাপের সঙ্গে যোগাযোগ করতে দেয়।
গুগল এই সমস্যা সম্পর্কে জানে, তবে তারা অ্যান্ড্রয়েডের এই ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। তাই এখন সবচেয়ে নিরাপদ উপায় হলো মেটা ও ইয়ানডেক্সের অ্যাপগুলো ফোন থেকে সরিয়ে ফেলা। এই ট্র্যাকিং মূলত বিজ্ঞাপনদাতাদের জন্য, যাতে তারা জানতে পারে তাদের বিজ্ঞাপন কতটা কার্যকর হয়েছে। মেটা ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এই পদ্ধতি ব্যবহার করছে। ইয়ানডেক্স ২০১৭ সাল থেকেই তাদের নিজস্ব স্ক্রিপ্ট ইয়ানডেক্স দিয়ে একই রকম কাজ করছে।
এই সমস্যা মূলত ক্রোম ও ক্রোমভিত্তিক ব্রাউজারগুলোতে প্রভাব ফেলে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে সুরক্ষিত অন্যান্য নিরাপদ ব্রাউজার (ডাকডাকগো বা ব্রেভ) ব্যবহার করুন।
তথ্যসূত্র: মেক ইউজ অব ও লাইফ হ্যাকার

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
১ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
১ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
২ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
২ দিন আগে