
বিশ্বব্যাপী মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরও এক ধাপ এগোল ইলন মাস্কের স্পেসএক্স। স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবা (ডাইরেক্ট টু সেল) চালুর জন্য স্পেসএক্স ৫০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনতে একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করেছে।
চুক্তির আওতায় একোস্টার তাদের এডব্লিউএস-৪ এবং এইচ-ব্লক স্পেকট্রাম লাইসেন্স স্পেসএক্সকে দিচ্ছে। এই চুক্তির মধ্যে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ৮৫০ কোটি ডলার নগদ অর্থ এবং বাকি ৮৫০ কোটি ডলার স্পেসএক্সের শেয়ারের মাধ্যমে প্রদান করা হবে। এই নগদ অর্থের মধ্যে ২ বিলিয়ন ডলার বা ২০০ কোটি ডলার একোস্টারের ঋণের সুদ পরিশোধে ব্যবহৃত হবে।
২০২৪ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সকে মোবাইল ফোনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি দেয়। এই পরিষেবার প্রথম অংশীদার টিমোবাইল। নতুন স্পেকট্রাম অধিগ্রহণের ফলে স্পেসএক্স ভবিষ্যতে অন্যান্য নেটওয়ার্ক সরবরাহকারীর ওপর নির্ভর না করেই সরাসরি মোবাইল পরিষেবা দিতে পারবে।
স্পেসএক্স জানিয়েছে, নতুন এই স্পেকট্রামের ফলে তারা যখন পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট চালু করবে, তখন সরাসরি মোবাইলে ইন্টারনেট পরিষেবায় উন্নত ও দ্রুতগতির ‘৫জি প্রযুক্তি’ ব্যবহার করা যাবে। এতে করে গ্রাহকেরা আরও ভালো গতির ইন্টারনেট সুবিধা পাবেন। একই সঙ্গে একোস্টারের বুস্ট মোবাইল গ্রাহকেরাও স্টারলিংকের এই পরিষেবা গ্রহণ করতে পারবেন।
এই চুক্তির পেছনে এফসিসির চাপও ছিল। চলতি বছরের মে মাসে একোস্টারের স্পেকট্রাম ব্যবহার নিয়ে তদন্ত শুরু করে এফসিসি, যা স্পেসএক্সের প্রকাশ্য অনুরোধের পর আসে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে একোস্টার সিইও চার্লি এরগেনকে স্পেকট্রাম বিক্রির আহ্বান জানান।
এদিকে, গত ২৬ আগস্ট একোস্টার ২৩ বিলিয়ন ডলারের বা ২ হাজার ৩০০ কোটি ডলারের স্পেকট্রাম লাইসেন্স এটিঅ্যান্ডটির কাছে বিক্রি করে। একোস্টার জানিয়েছে, এটিঅ্যান্ডটি ও স্পেসএক্সের সঙ্গে স্পেকট্রাম বিক্রির এই দুটি চুক্তি এফসিসির তদন্তের মীমাংসা ঘটাবে বলে তারা আশা করছে।
এই চুক্তির ফলে একোস্টারের নিজস্ব স্যাটেলাইট সংযোগ পরিষেবা গঠনের পরিকল্পনা কার্যত বাতিল হয়েছে। এরই অংশ হিসেবে কানাডার স্যাটেলাইট নির্মাতা এমডিএ স্পেসের সঙ্গে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বা ১৩০ কোটি ডলারের ১০০ স্যাটেলাইট নির্মাণ চুক্তি একোস্টার বাতিল করেছে। চুক্তিটি মাত্র পাঁচ সপ্তাহ আগেই ঘোষণা করা হয়েছিল।
স্পেসএক্স বলেছে, এই নতুন স্পেকট্রামের মাধ্যমে তারা এমন উন্নত প্রযুক্তির স্যাটেলাইট তৈরি করবে, যা প্রথম প্রজন্মের স্টারলিংক ডাইরেক্ট টু সেল স্যাটেলাইটের চেয়ে ১০০ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
১৫ ঘণ্টা আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
২ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
২ দিন আগে