অ্যাপলের উন্মুক্ত করা আইওএস আপডেট ‘আইওএস ১৬.৪’- এ ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’ ঠিকমতো কাজ না করার অভিযোগ করেছিলেন অনেক ব্যবহারকারী। পরবর্তীতে এই সমস্যা ঠিক করে দুই সপ্তাহের মধ্যেই ‘আইওএস ১৬.৪.১’ সংস্করণ উন্মুক্ত করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। তবে নতুন এই সংস্করণে আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। এবার এই সমস্যা সমাধানে দ্রুতই নতুন আপডেট ‘আইওএস ১৬.৫’ আনছে অ্যাপল।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৫ মে ‘আইওএস ১৬.৫’ সংস্করণটি উন্মুক্ত করতে পারে অ্যাপল। নতুন এই আপডেটে অ্যাপল নিউজ অপশনে ‘মাই স্পোর্টস’ ট্যাব চালুর পাশাপাশি ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’– এর মাধ্যমে মৌখিক নির্দেশের মাধ্যমে ‘স্ক্রিন রেকর্ড’- এর সুবিধাও থাকছে।
এদিকে, চলতি বছরের ডেভেলপার কনফারেন্সে আসতে চলেছে আইওএস ১৭ এর ঘোষণা। আইফোনের অপারেটিং সিস্টেমের নতুন এই সংস্করণ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আইওএস ১৭- এর সুযোগ-সুবিধা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করেছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, আইফোন এইট থেকে পরবর্তী সব সংস্করণে পাওয়া যাবে নতুন এই আপডেট। নতুন আপডেটে কন্ট্রোল সেন্টারে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। এ ছাড়া, নতুন আপডেটে অল্পবয়স্ক ও বয়োজ্যেষ্ঠদের সুবিধা হবে এমনভাবে ইউয়াই ডিজাইন করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরমান নতুন আপডেটের ব্যাপারে বিভিন্ন তথ্য জানিয়েছেন। নতুন আপডেটে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্ক। তিনি জানান, আগে আইওএসে বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের কোনো সুযোগ ছিল না। তবে এবার এই সুবিধা যুক্ত করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
২০ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে