
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আলোচিত তনিমা তন্বীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে মহানগরীর টুটপাড়া থেকে তন্বীকে আটক করা হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মহানগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডে অবস্থিত ১০৯ মুক্তা হাউসের নিচতলার তন্বীর বাসায় মোতালেব গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকেই বিষয়টি খুলনাসহ দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।
এ ঘটনায় পুলিশ ওই কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
এর আগে মুক্তা হাউসের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানিয়েছিলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তন্বী গত ১ ডিসেম্বর নিচতলাটি ভাড়া নিয়েছিলেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে দাবি করে প্রায় সময় বাড়ির বাইরে থাকতেন। তাঁর কক্ষে একাধিক পুরুষের আসা-যাওয়া ছিল। পরে অন্যদের মাধ্যমে তাঁর অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে চলতি মাসেই বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে বাড়ির ছাড়ার আগেই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে।

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র্যাব। দুর্ঘটনার সময় ওই লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। পরে তাঁরা আত্মগোপন করেন। গেটম্যান মো. হেলালকে (৪১) কুমিল্লার শংকুচাইল এলাকা থেকে আটক করেছে র্যাব।
৫ মিনিট আগে
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, নানা বাধা ও চাপের মধ্যে তাঁরা ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলার পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ায় রাগে বাবার কবর ভাঙচুর করেছেন শাহ আলম মিয়া শালু নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
জামালপুরের ইসলামপুরে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে পৌর কমিশনার ছামিউল হকের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিএনপির সাত নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাঁদের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেন ওই কমিশনারের স্ত্রী নাজমা বেগম।
২ ঘণ্টা আগে