Ajker Patrika

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৪ ফিচার

ফিচার ডেস্ক
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৪ ফিচার

আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কথাবার্তা কিংবা যোগাযোগগুলো এখন আর শুধু মুঠোফোনের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ড্রয়িংরুমের সোফায় শুয়ে আইপ্যাডে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, বাড়ি ফেরার পথে পরিবারের খোঁজখবর নেওয়া কিংবা কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা অ্যাপের মধ্যে দ্রুত সুইচ করা, বর্তমান ব্যস্ত জীবনযাত্রার স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। ব্যবহারকারীদের এই গতিশীল জীবনযাপনের কথা বিবেচনায় রেখে হোয়াটসঅ্যাপ তাদের সেবাকে আরও বেশি ডিভাইস-বান্ধব ও সহজলভ্য করে তুলছে। তাই এতে যুক্ত করা হয়েছে নতুন চারটি ফিচার।

এরই মধ্যে নতুন এসব সুবিধা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা শুরু হয়েছে। ফিচারগুলোর হলো—

  • আইপ্যাড থেকে অ্যাকাউন্ট খোলা: এখন আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আর ফোনের প্রয়োজন হবে না। সরাসরি আইপ্যাড অ্যাপ থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপ করা যাবে।
  • নতুন কার প্লে ও অ্যান্ড্রয়েড অটো: গাড়ির ড্রাইভিং স্ক্রিন থেকেই বার্তা শোনা, উত্তর দেওয়া, কল করা, কল হিস্ট্রি দেখা এবং পছন্দের কন্টাক্ট যোগাযোগ করার সুবিধাকে হাতের স্পর্শ ছাড়া আরও উন্নত করা হয়েছে।
  • পিডিএফ এডিটিং: অ্যাডোবি অ্যাক্রোব্যাটের সহযোগিতায় হোয়াটসঅ্যাপ ওয়েব ও ডেস্কটপে এখন ডাউনলোড না করেই সরাসরি পিডিএফ ওপেন করে হাইলাইট বা টেক্সট যোগ করা যাবে।
  • পছন্দের গান স্ট্যাটাসে শেয়ার: অ্যাপল মিউজিক বা স্পোটিফাই থেকে সরাসরি যেকোনো গান মাত্র কয়েক ট্যাপে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে।

সূত্র: মেটা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত