
ইলন মাস্কের স্টার্টআপ প্রতিষ্ঠান এক্সএআই তাদের ‘গ্রোক’ এআই চ্যাটবটের পরবর্তী সংস্করণ ‘গ্রোক ৩’ উন্মোচন করতে যাচ্ছে। সিলিকন ভ্যালির স্থানীয় সময় সোমবার রাত ৮টায় এটি সরাসরি প্রদর্শিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাস্ক নিজেই এই খবর জানিয়েছেন।
গ্রোক ৩–কে সিনথেটিক ডেটা (কৃত্রিম তথ্য) দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এটি তার ভুলগুলো শনাক্ত করতে পারে এবং ডেটা পর্যালোচনা করে যুক্তির মাধ্যমে সংগতিপূর্ণ ফলাফল তৈরি করে। মাস্ক বলেন, পণ্যটি নিখুঁত করতে ডেভেলপার দলের সঙ্গে কাজ করছেন তিনি। এখন পর্যন্ত বাজারে আসা প্রতিটি এআই টুলকে ছাড়িয়ে যাবে গ্রোক।
বাংলাদেশ থেকে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে
‘গ্রোক ৩’ এআই চ্যাটবটের উন্মোচনের অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে এক্স প্ল্যাটফর্মে। এটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টায় সম্প্রচারিত হবে।
গত সপ্তাহে মাস্ক বলেন, গ্রোক ৩ এখন উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটি বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে।
এখন বিভিন্ন এআই পণ্যের বাজারে প্রতিযোগিতা করতে চায় এক্সএআই। তাই ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো পণ্য তৈরি করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি।
গ্রোক ৩ এমন সময় বাজারে আসছে যখন বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে আরও কার্যকর ও সাশ্রয়ী দামে তৈরি এআই চ্যাটবট চালু করার জন্য তাড়াহুড়া করছে। কারণ চীনা স্টার্টআপ ডিপসিক গত মাসে একটি কম দামের উচ্চমানের চ্যাটবট উন্মোচন করে বৈশ্বিক এআই শিল্পকে চমকে দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্বের দিকেও চ্যালেঞ্জ রেখেছে। ডিপসিক খুব দ্রুতই অ্যাপল অ্যাপ স্টোরে চ্যাটজিপিটি–র ডাউনলোডের সংখ্যাও ছাড়িয়ে যায়।
এর আগে মাস্ক একাধিকবার সতর্ক করেছেন যে, এআই মানব সভ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে। এরপরও তিনি এই খাতে আরও বড় বিনিয়োগের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন।
২০২৩ সালে ডিসেম্বরে এক্সএআই জানিয়েছিল, এটি ৬ বিলিয়ন ডলার মূলধন সংগ্রহ করেছে, যার মধ্যে ছিলেন মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, চিপ নির্মাতা এনভিডিয়া ও এএমডি এবং সৌদি আরব ও কাতারের বিনিয়োগ তহবিলসহ আরও অনেক বিনিয়োগকারী। প্রথম দফায়, ২০২৩ সালের মে মাসে তারা ৬ বিলিয়ন ডলার অর্থ সংগ্রহ করেছিল।
এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপগুলোর মধ্যে একটি, তবে এখনো ওপেনএআই–এর তুলনায় অনেক ছোট।
২০১৩ সালে জুলাইয়ে এক্সআই প্রতিষ্ঠা করেন মাস্ক। আর তার কিছুদিন পরেই তিনি শক্তিশালী এআই মডেলগুলোর উন্নয়ন স্থগিত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছিলেন।
সম্প্রতি ওপেনএআই কিনে নেওয়ার ৯৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের প্রস্তাব করেন ইলন মাস্কের নেতৃত্বে একদল বিনিয়োগকারী। গত শুক্রবার ওপেনএআই–এর বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন যে, তারা একমত হয়ে একটি ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবনা গ্রহণ করেনি।
এই বিষয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে ওপেনএআই এর সিইও স্যাম অল্টম্যান বলেছিলেন, ‘আমি চাই, একটি ভালো পণ্য তৈরি করে তিনি (মাস্ক) প্রতিযোগিতা করুন।’

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রতিষ্ঠার পর প্রথম চার অর্থবছরের (২০১৮-১৯,২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) অনাদায়ি আয়কর বাবদ মোট ২৯ কোটি ১৫ লাখ টাকা সরকারকে এককালীন পরিশোধ করেছে। চলতি অর্থবছরের জুনে এ বকেয়া পরিশোধ করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিএল।
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
৩ দিন আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
৪ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
৪ দিন আগে