ভয়েস রিকগনিশনসহ স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে নুয়ান্স। প্রথম সারির এই প্রতিষ্ঠানকে ১ হাজার ৬০০ কোটি ডলারে কেনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর আগে অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান কিনতে একবারই এমন খরচ করেছিল মাইক্রোসফট।
নুয়ান্স এর আগে মাইক্রোসফট ক্লাউডের সঙ্গে প্রায় দুই বছর অংশীদার হিসেবে কাজ করেছে। এবার এই ব্যবধান ঘুচিয়ে নুয়ান্সকে পুরোপুরিই নিজের করে নিল মাইক্রোসফট। এর মধ্য দিয়ে মাইক্রোসফট স্বাস্থ্যসেবায় এআই খাতে বড় ধরনের অগ্রগতি দেখবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, নুয়ান্সের প্রতিটি শেয়ারের জন্য ৫৬ ডলার খরচ করছে মাইক্রোসফট। এই হিসাবে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ায় ১ হাজার ৬০০ কোটি ডলার। পাশাপাশি আগের ঋণের অর্থ যোগ করে মাইক্রোসফট নুয়ান্সের পেছনে মোট খরচ করছে ১ হাজার ৯৭০ কোটি ডলার।
এ চুক্তির সুফল ভোগ করবে মাইক্রোসফটের ক্লাউড, এআই ও স্বাস্থ্যসেবা ব্যবসা। নুয়ান্সের প্রযুক্তি নিজেদের সেবার উন্নয়নে ব্যবহার করবে বলে এরই মধ্যে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা এ সম্পর্কিত এক টুইটে লিখেছেন, ‘এআই হচ্ছে প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং স্বাস্থ্যসেবা এর সবচেয়ে জরুরি প্রয়োগ। স্বাস্থ্যসেবায় এআই নিয়ে এসেছে নুয়ান্স। বাস্তব বিশ্বে ব্যবসায়িক এআইয়ের প্রয়োগের দিক থেকে একে অগ্রদূত বলা যায়।’
এ বিষয়ে ওয়েডবুশ সিকিউরিটির প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস সিএনএনকে বলেন, ‘নুয়ান্সের ড্রাগন অ্যাম্বায়েন্ট এক্সপেরিয়েন্স বা ডিএএক্স-এর ওপরই সম্ভবত নজর ছিল মাইক্রোসফটের। ডিএএক্স মূলত এআই সফটওয়্যার প্যাকেজ, যা রোগী ভর্তি, ডকুমেন্টেশন ও টেলিহেলথ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করে। এমনিতেই এটি বর্ধনশীল খাত ছিল। কোভিড-১৯ মহামারীতে এটি আরও ফুলেফেঁপে উঠেছে।’ তিনি বলেন, ‘আগামী বছরগুলোয় যখন মাইক্রোসফট স্বাস্থ্য খাতে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন এই ক্রয় একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এটি বোঝার জন্য কোনো বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না।’
নুয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেঞ্জামিনই প্রতিষ্ঠানটি চালাবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। মালিক প্রতিষ্ঠানের স্কট গাথ্রির অধীনে কাজ করবেন তিনি। স্কট মাইক্রোসফটের ক্লাউড এবং এআই বিভাগের প্রধান। কভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে মাইক্রোসফট বিভিন্ন মাত্রায় মনোযোগী হয়েছে। এই মনোযোগ আগামী বেশ কয়েক বছর অব্যাহত থাকবে বলে সিএনএনকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
৯ ঘণ্টা আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
১ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
২ দিন আগে