নতুন প্রজন্মের উচ্চগতির ট্রেন ‘সিআর ৪৫০’-এর প্রোটোটাইপ উন্মোচন করেছে চীন। চীনের পরিবহন মন্ত্রণালয় দাবি করছে, এটি বিশ্বের দ্রুততম ট্রেন হতে যাচ্ছে।
বুধবার সিএনএন জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর বেইজিংয়ে উন্মোচিত এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হয়েছে। বাণিজ্যিক ব্যবহারের সময় এটি সাধারণত ৪০০ কিলোমিটার গতিতে চলাচল করবে।
বর্তমানে চীনে চালু থাকা ‘সিআর ৪০০’ মডেল ২০১৭ সালে আত্মপ্রকাশ করেছিল। ওই ট্রেন ঘণ্টায় ৩৫০ কিলোমিটার চলাচল করছে। নতুন ট্রেনের গতি হবে আরও দ্রুত।
‘সিআর ৪৫০’ মডেলটি উন্নত গতিসীমা, শক্তি সাশ্রয়, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং পারফরম্যান্সের ক্ষেত্রে অসাধারণ বলে উল্লেখ করেছে এর নির্মাতা দুটি প্রতিষ্ঠান। এটি বাণিজ্যিক পরিচালনার কঠোর মান পূরণের জন্য ৩ হাজারটি পরীক্ষামূলক চলাচল এবং ২ হাজার প্ল্যাটফর্ম পরীক্ষা সম্পন্ন করেছে।
তবে চীনা স্টেট রেলওয়ে গ্রুপ জানিয়েছে, নতুন ট্রেনের বাণিজ্যিক সেবা শুরুর আগে আরও কিছু লাইন পরীক্ষা এবং উন্নয়ন প্রয়োজন।
গত এক দশকে চীন রেলপথ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে চীনের রেলওয়ে নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার। এর মধ্যে ৪৬ হাজার কিলোমিটারই উচ্চগতির রেলপথ।
বর্তমানে উচ্চগতির রেল যোগাযোগ দেশটির শহর ও গ্রামীণ অঞ্চলের মধ্যে সহজ, আরামদায়ক এবং দ্রুত যাতায়াতের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে।
চীনের নতুন প্রজন্মের এই ট্রেন শুধু গতির দিক থেকে নয়, প্রযুক্তি এবং আরামের ক্ষেত্রেও একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা প্রকাশ করেছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা করতে পারবেন। রকেট তৈরির পাশাপাশি ‘স্টারলিংক’ নামের স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে থাকে...
২ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খোলার তোড়জোড় করছিলেন সিঙ্গাপুরের মেটা অফিসের এক কর্মী। হঠাৎ ইনবক্সে টুং করে শব্দ। সময় তখন ভোর ৪টা। ই-মেইলে লেখা—‘কোম্পানিতে আপনার পরিষেবার আর প্রয়োজন নেই।’
৩ দিন আগে
নোবেলজয়ী লেখক ওলগা তোগারচুক জানিয়েছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোল্যান্ডের এই নারী লেখক বিষয়টি স্বীকার করেন। এমনকি তিনি জানান, তাঁর সর্বশেষ উপন্যাস লিখতেও তিনি এআই ব্যবহার করেছেন।
৩ দিন আগে
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের করা মামলায় তাঁরই বিপক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের জুরি বোর্ড। জুরিদের মতে, মানবকল্যাণে কাজ করার মূল লক্ষ্য থেকে সরে গেছে বলে যে অভিযোগে মাস্ক ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন...
৪ দিন আগে