সম্প্রতি স্পেস ইনোভেশন ক্যাম্প এর উদ্যোগে আয়োজিত হলো 'তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে' শীর্ষক ভার্চুয়াল সেমিনার।
বিমানের বিভিন্ন অংশের পরিচিতি, একটি বিমান কীভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আধারে বিমানে কীভাবে আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম কীভাবে কাজ করে, কীভাবে দিক বদলায়, কীভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকে, পাইলট এবং ইঞ্জিনিয়ার হতে গেলে প্রস্তুতি কেমন দরকার এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।
আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪-১২ বছর বয়সী প্রায় ১০০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার মলয় কান্তি বালা, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইনস্ট্রাক্টর, অ্যাভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজ। তিনি বলেন সেমিনার চলাকালীন পুরো সময়টা আমাকে অত্যন্ত আনন্দ দেয় শিশু-কিশোরদের আগ্রহ দেখে। আমার বিশ্বাস আমরা যদি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে পারি তাহলে আজকের শিশু-কিশোররাই আগামী দিনে এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চীফ আরিফুল হাসান অপু বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে শিশু-কিশোররা বাইরে বের হতে পারছে না তাই ঘরে বসে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যেন তারা ইনোভেটিভ কিছু শিখতে পারে তার জন্যেই আমাদের এই আয়োজন।'
আয়োজনটি পরিচালনা করেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পরিচালক জনাব মাহমুদ মুসা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।

জার্মানিতে এক কিশোরীকে যৌন হয়রানিতে রোবট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল ও সোনালি রঙের একটি রোবট জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোর ও ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি কার্যালয়ে গোপনে রেকর্ডিং যন্ত্র বসানোর অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কার্যালয়ে এ যন্ত্রটি বসানো হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কেন্দ্রীয় কৌঁসুলিরা।
১ দিন আগে
মার্কিন সরকারের রপ্তানি বিধিনিষেধ এবং চীনের স্থানীয় চিপ নির্মাতাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে কোম্পানিটি।
২ দিন আগে
উপস্থাপনার স্লাইড থেকে শুরু করে কণ্ঠস্বর তৈরি, ছবি আঁকা, তথ্য অনুসন্ধান, কোডিং এবং দৈনন্দিন কাজের সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে ঢুকে পড়েছে এআই টুলস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা, সৃজনশীল কাজের ধারা এবং ডেভেলপারদের কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে দিয়েছে। সাধারণ চ্যাট ইন্ট
২ দিন আগে