চীনা টেক জায়ান্ট আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড আগামী তিন বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য অবকাঠামো নির্মাণে ৩৮০ বিলিয়ন ইউয়ান বা ৫৩ বিলিয়ন ডলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ডাটা সেন্টারসহ এআই সংশ্লিষ্ট বিভিন্ন খাতে উন্নয়নে এই অর্থ বিনিয়োগ করা হবে। এই বিশাল বিনিয়োগ ই-কমার্স জায়ান্টটির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নেতৃত্বের স্থানে আসার উচ্চাকাঙ্ক্ষাকে স্পষ্ট করে তুলেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এমন এক সময়ে এই বিষয়ে প্রকাশ্যে এল যার মাত্র কয়েক দিন আগেই, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাসহ দেশটি শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিলেন।
জ্যাক মা প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এআই ও ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কের জন্য গত এক দশকের তুলনায় আরও বেশি ব্যয় করার পরিকল্পনা করছে। আলিবাবা চায়, ক্রমবর্ধমান কম্পিউটিং শক্তির প্রয়োজনীয়তা মেটাতে এমন প্রতিষ্ঠানগুলোর প্রধান অংশীদার হতে, যারা এআই মডেল তৈরি ও বাস্তব জীবনে প্রয়োগ করছে। কোম্পানিটি তাদের অফিশিয়াল ব্লগে এই তথ্য জানিয়েছে।
২০২০ সালে শুরু হওয়া সরকারি নিয়ন্ত্রণের ধাক্কা সামলে উঠতে আলিবাবা ব্যবসার কেন্দ্রবিন্দু পুনর্নির্ধারণ করছে। যেখানে মূলত ই-কমার্স ও এআইকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত সপ্তাহে, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডি উ ঘোষণা করেন, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এজিআই) এখন তাদের প্রধান লক্ষ্য। এআই প্রতিযোগিতায় এরই মধ্যে ওপেনএআই ও মাইক্রোসফট করপোরেশন থেকে অ্যালফাবেট ইনকর্পোরেটেডের মতো মার্কিন টেক জায়ান্টরা এগিয়ে আছে।
মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড থেকে শুরু করে আমাজন ডটকম ইনকর্পোরেটেড পর্যন্ত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই পরিষেবার জন্য প্রয়োজনীয় ডাটা সেন্টার তৈরি ও পরিচালনায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এটি প্রযুক্তির ভবিষ্যতের প্রতি তাদের আস্থার প্রতিফলন।
তবে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে যে, এই বিশাল কম্পিউটিং ক্ষমতার চাহিদা আসলেই থাকবে কিনা, বিশেষ করে যখন চীনা স্টার্টআপ ডিপসিক তুলনামূলক কম ব্যয়ে একটি মডেল তৈরি করতে সক্ষম হয়েছে। মাইক্রোসফট চলতি বছরে এআই ডাটা সেন্টারের জন্য ৮০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করছে, আর মেটা ২০২৫ সালে এ খাতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
তবু বিনিয়োগকারীরা আলিবাবার কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিযোগিতার প্রত্যয়কে ইতিবাচকভাবে দেখছেন। উ-র এজিআই-সংক্রান্ত মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ আলিবাবার মূল ব্যবসা দীর্ঘদিন ই-কমার্স কেন্দ্রিক ছিল।
২০২৫ সালে এখন পর্যন্ত আলিবাবার বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। জ্যাক মা সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আহ্বানে এক শীর্ষ সম্মেলনে অংশ নেন। এই সম্মেলনে চীনের প্রযুক্তি ও ব্যবসায়ের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উদ্যোক্তারা। এটি আলিবাবার প্রতি সরকারের নতুন মনোভাব ও প্রতিষ্ঠানটির পুনরুত্থানের ইঙ্গিত দেয়।

দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
৭ ঘণ্টা আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১ দিন আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
৩ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
৩ দিন আগে