
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে বন্ধ থাকা মোবাইল ইন্টারনেট আজ রোববার বেলা ৩টায় চালু হচ্ছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকের পর আজ বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফোর জি ইন্টারনেট সেবা চালুর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ৫ জিবি করে ডেটা বোনাস দেবে সব মোবাইল অপারেটর। এর মেয়াদ থাকবে তিন দিন।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই রাতে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বিঘ্নিত হতে শুরু করে। ১৮ জুলাই সন্ধ্যা থেকে দেশব্যাপী বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও। এতে দেশের ডিজিটাল সব সেবা স্থবির হয়ে পড়ে।
পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তখন অগ্রাধিকারভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানি খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় ব্রডব্যান্ড সেবা।
এদিকে বুধবার রাত থেকে দেশজুড়ে ব্যক্তি পর্যায়ে খুলে দেওয়া হয় ব্রডব্যান্ড।
গত দশ দিনে সহিংসতাসহ বিভিন্ন কারণে আইসিটি খাতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

চীনে মানবসদৃশ রোবটের জন্য প্রথম বিশেষায়িত বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে প্রতিষ্ঠিত ‘হাংঝৌ রোবট স্কুল’কে দেশটির প্রথম হিউম্যানয়েড রোবট স্কুল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ডার্ক ওয়েবে ফাঁস হওয়া নথিতে অ্যাপলের আসন্ন আইফোন ১৮ প্রো মডেলের যন্ত্রাংশ সরবরাহকারী তালিকা, অভ্যন্তরীণ উপাদানসংক্রান্ত তথ্য এবং পরীক্ষামূলক ছবির উপস্থিতি পাওয়া গেছে। এসব তথ্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির ভারতীয় অংশীদার টাটা ইলেকট্রনিকস থেকে চুরি হওয়া ডেটার অংশ বলে নথি ও সংশ্লিষ্ট একটি...
১ দিন আগে
প্রযুক্তি এত দ্রুত এগিয়ে চলছে, এখন অনেক আধুনিক গ্যাজেট দেখলে মনে হয় যেন সেগুলো সরাসরি কোনো কল্পবিজ্ঞান গল্প কিংবা সাইফাই মুভি থেকে এসেছে। এআই চালিত স্মার্ট চশমা থেকে শুরু করে স্বচ্ছ টেলিভিশন—ভবিষ্যতের এই ডিভাইসগুলো বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার ক্ষেত্রে আর ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করার প্রয়োজন হবে না। মেটার মালিকানাধীন এই চ্যাট প্ল্যাটফর্মে খুব শিগগিরই আসছে একটি বড় পরিবর্তন, যেখানে ফোন নম্বরের পরিবর্তে ব্যবহার করা যাবে অনন্য (ইউনিক) ‘ইউজারনেম’।
১ দিন আগে